এক্সপ্লোর

Abhishek Banerjee: '৭ কোটি ডেটা ১ ঘণ্টায়, কী জাদুকাঠি রয়েছে আপনার কাছে ?' কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের

West Bengal SIR: লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট রিলিজ না করলে নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

কলকাতা : নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাতের অভিযোগে ফের সপ্তমে সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি থেকে বিজেপিকে চ্যালেঞ্জ, বাদ গেল না কিছুই। এসআইআর শুনানি শুরুর দিনই কনকনে ঠান্ডায় SIR নিয়ে পারদ চড়ালেন অভিষেক। লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট রিলিজ না করলে নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন সাংবাদিক বৈঠকে আগাগোড়া কমিশনকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, "আমি ৩১ তারিখ দিল্লিতে নিজে যাব। আমি নিজে চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করে সদুত্তর চাইব। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে এবং লুকানোর কিছু না থাকে, আপনি লিস্ট রিলিজ করবেন। কীসের ভিত্তিতে ? আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি ৭ কোটি ডেটা এক ঘণ্টার মধ্যে দেখে, আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। কী জাদুকাঠি রয়েছে আপনার কাছে ? আমরা তো জানতে চাই। কীসের ভিত্তিতে ? লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা ৩১ তারিখ বেঁধে দিয়ে আসব। ৩১ তারিখ আমাদের সময় দিয়েছে। আমরা দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাব। নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলব। আর যদি এই লিস্ট রিলিজ না করা হয়, নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেটা নির্বাচন কমিশনকে রিলিজ করতে হবে। হয় আপনি রিলিজ করুন, নাহলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান। দু'টোর মধ্যে একটা করতে হবে।"

কমিশনের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে তিনি বলেন, "যারা বেঁচে আছেন, হার্টি অ্যান্ট হেল্দি, তাঁদের দেখিয়ে দিয়েছে ডেড। এই দায় কার ? কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না ? আপনি SIR করে বাংলা দখল করতে চেয়েছেন। মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেবে ভোটে।" অভিষেকের কথায়, "বাংলায় যদি ১ কোটি রোহিঙ্গা-বাংলাদেশি থাকে, নির্বাচন কমিশন লিস্ট রিলিজ করুক। হয় লিস্ট রিলিজ করুক, নাহলে বাংলার মানুষের কাছে ক্ষমা চাক। দু'টোর মধ্যে একটা করুন। আপনারা বাংলার মানুষের কাছে ক্ষমা চান, আমরা লিস্ট করতে বলব না। কান ধরে ক্ষমা চান যে, ভুল হয়েছে। আপনারাই তো বলেছেন বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে। এই লিস্ট রিলিজ করার দায়িত্ব কার ? ১ কোটি ৩৬ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি ! মামার বাড়ির আবদার ?"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget