এক্সপ্লোর

Suvendu Adhikari: 'নিয়োগ-দুর্নীতিকাণ্ডে সবচেয়ে বেশি লাভবান ভাইপোই' নাম না করে অভিষেককে নিশানা শুভেন্দুর

নিয়োগ-দুর্নীতিকাণ্ডে সবচেয়ে বেশি লাভবান ভাইপোই। ভাইপোর আপ্ত সহায়ককে ধরলে সব বেরিয়ে আসবে'। 

কলকাতা: সব টাকা ভাইপোর কাছে যেত, যারা ধরা পড়ছে, সবাই কালেক্টর। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির আবহেই নাম না করে অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, 'নিয়োগ দুর্নীতিকাণ্ডে ৩ হাজার কোটি টাকা তোলা হয়েছে, ভাইপো নিয়েছে ২ হাজার কোটি। নিয়োগ-দুর্নীতিকাণ্ডে সবচেয়ে বেশি লাভবান ভাইপোই। ভাইপোর আপ্ত সহায়ককে ধরলে সব বেরিয়ে আসবে'। 

৫০, ১০০ বা হাজার কোটি নয়! সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে তোলা হয়েছে ৩ হাজার কোটি টাকা!! নিয়োগ দুর্নীতিকাণ্ডে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পরে বিস্ফোরক এই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ইস্যুতে, নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। 


নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতাকে আদালতে তুলে ইডি দাবি করে, কুন্তল ঘোষ জেরায় জানিয়েছেন, নিয়োগের নামে যে টাকা উঠত, তা ঢুকত অন্যদের পকেটে। তিনি শুধু ১০ শতাংশ কমিশন নিতেন! নানা মহলে প্রশ্ন উঠেছে, ১০ শতাংশ কমিশন বাদে বাকি টাকা কাদের পকেটে ঢুকত? কুন্তলের মাথায় কি প্রভাবশালীদের হাত ছিল?

সেই প্রভাবশালীদের কাছেই কি যেত নিয়োগের নামে তোলা টাকা? এই প্রেক্ষাপটেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতিকাণ্ডের সুবিধাভোগী বলে আক্রমণ করেছেন শুভেন্দু।


বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলছেন, এ ভাইপোকে টাকা দিয়েছে। ভাইপোকে টাকা দিয়েছে। ভাইপোর পিএ মিস্টার রায়কে ধরলেই বেরিয়ে যাবে। বিনয় মিশ্র ছোট। রায় হচ্ছে মেন। ওরা টাকা তুলে সব ৭৫ পার্সেন্ট, ৮০ পার্সেন্ট টাকা ভাইপোকে দিয়েছে। আমরা সব জানি। ওই আপনার হুগলির শান্তনু আছে। এখানে ব্যারাকপুরের একটা আছে। এখানে সাউথ চব্বিশ পরগনায় একাধিক লোককে পাবেন। ওরা হচ্ছে ভাইপোর কালেক্টর। এরা ছোটখাটো, ভিখারি পার্টি। ২-৫ কোটি, ১০ কোটি করে নিয়েছে। মেন বেনিফিসিয়ারি হচ্ছে ভাইপো।

নিয়োগ দুর্নীতির তদন্তের গোড়া থেকেই কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছিল। প্রায় ৫০ কোটি টাকার হদিশ মিলেছিল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে। জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল দাবি করেছিলেন, খেলা হয়েছিল প্রায় ১০০ কোটি টাকার!

আর যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করে, ৩০ কোটি টাকা তোলার দাবি করছে ইডি। এই প্রেক্ষাপটেই বিরোধী দলনেতার ৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ শিহরণ ফেলে দিয়েছে রাজ্য-রাজনীতিতে। এই ইস্যুতেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে গিয়ে 

রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গও টেনেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কথায়, আমাকে শ্যাম মুখার্জি বলেছে। বিষ্ণুপুরের প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী। ১২ কোটি টাকা তুলে দিয়েছিলাম। আমি টাকা ফেরত দিতে পারিনি, চাকরিও দিতে পারিনি। তাই '১৬ সালে হেরে গিয়েছিলাম। এই ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিপুল পরিমাণ টাকা তোলার অভিযোগ কি প্রমাণ করতে পারবে কেন্দ্রীয় এজেন্সি? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: দিদি শুধু অভিষেক-অভিষেক করলে তো মুশকিল, ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদি শুধু অভিষেক-অভিষেক করলে তো মুশকিল, ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Weather Alert: তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
Madan Vs Abhishek: '২ ঘণ্টার মধ্যে তুই এই জনসভায় এসে বল...', মদনের তোপ অভিষেককে, আর কী বললেন কামারহাটির বিধায়ক
'২ ঘণ্টার মধ্যে তুই এই জনসভায় এসে বল...', মদনের তোপ অভিষেককে, আর কী বললেন কামারহাটির বিধায়ক

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Online Jewellery Shopping : অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Embed widget