এক্সপ্লোর

Bratya Basu Exclusive: 'কোটায় চাকরি দিয়ে কিছু নিয়েছি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব' পুরনো ভিডিও ইস্যুতে চ্যালেঞ্জ ব্রাত্যর

চাকরিটা তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে। একটা তৃণমূলের ছেলে ছাড়া পাবে না। এটা সিম্পল, আর কিছু নয়। কীভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে সেসব আমি বলব না। কিন্তু এটা হবে। হয়েছে, আগামী দিনেও হবে।'

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: দুর্নীতির অভিযোগে যখন কার্যত তোলপাড় রাজ্য। তখনই বর্তমান একাধিক পরিস্থিতি নিয়ে একান্তে এবিপি আনন্দের মুখোমুখি হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কথায় কথায় উঠে এল একাধিক প্রশ্ন। উত্তরও দিলেন তিনি। এ দিন পুরনো একটি ভিডিও-র বক্তব্য তুলে প্রশ্ন করা হয় ব্রাত্য বসুকে। 

কী ছিল পুরনো ভিডিওতে? এর আগে পুরনো সেই ভিডিও-তে দেখা গিয়েছে একটা সভায় চাকরি ইস্যুতে বক্তব্য রাখছেন ব্রাত্য বসু। বলছেন, 'চাকরিটা তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে। একটা তৃণমূলের ছেলে ছাড়া পাবে না। এটা সিম্পল, আর কিছু নয়। কীভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে সেসব আমি বলব না। কিন্তু এটা হবে। হয়েছে, আগামী দিনেও হবে। 

কী বললেন শিক্ষামন্ত্রী? এই বক্তব্যকে হাতিয়ার করেই দুর্নীতি ইস্যুতে বারবার সুর চড়িয়েছে বিরোধী দল। এ দিন এ প্রসঙ্গে ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে তিনি বলেন।  'এটা যখন বলেছি, তখন ২০২১-এ সবে নির্বাচনে জিতে এসেছি। আমায় তখন দল থেকে বারবার বলা হচ্ছিল কর্মিসভা করো, সামনে পুরভোট হবে। যদিও তখন পুরভোট হয়নি কিন্তু তোড়জোড় চলছিল। তখন আমি পার্টির নির্দেশে সভা করলাম, বক্তৃতা ভাইরাল হল। কিন্তু ঠিক কী বলেছিলাম?'

খানিক থেমে শিক্ষামন্ত্রীর পাল্টা প্রশ্ন, 'আমার কর্মিসভায় আমার ছেলেমেয়েদের কী বলব? আমি কি বলতে পারি যে সিপিএম-এর ছেলেদের চাকরি হবে, বিজেপির ছেলেদের চাকরি হবে?' কিন্তু প্রশ্ন, চাকরি তো মেধার মিলবে ভিত্তিতে? এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর উত্তর, 'আমি তো নির্দিষ্ট কোনও দফতরের কথা বলিনি। আমি দলীয় নেতা হিসেবে বলেছি।' কিন্তু কোন চাকরির কথা বলছেন ব্রাত্য বসু? এ দিন তিনি বলেন 'আমি দলের প্রতিনিধি হিসেবে চাকরির সুপারিশ করতেই পারি। আমি এমএলএ হিসেবেই কথা বলছি। সব চাকরি মেধার ভিত্তিতে হয় নাকি? আমি তো চাকরি দিয়েছি। দেবও। কোন চাকরির কথা বলছি? আমার মন্ত্রী কোটায় যে চাকরি।' 

ব্রাত্য বসুর চ্যালেঞ্জ: এ দিন ফের একবার শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন, 'আমার কোটার ন্যাহ্য চাকরি আমি তৃণমূলের ছেলেমেয়েদেরই দেব। আমি জানি, আমার সঙ্গে যাঁরা মিছিলে হাঁটে, পতাকা ধরে, দেওয়াল লেখে তাঁরা এই চাকরির দিকে সত্যিই চেয়ে আছে। বাকি থাকল দুর্নীতির প্রশ্ন, আমি এই সাত বছরের যাঁদের চাকরি দিয়েছি প্রত্যেকের নামের তালিকা দিচ্ছি। তাঁদের থেকে একটা আলপিন নিয়েছি বা একটা সন্দেশও খেয়েছি দেখাতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget