'হিন্দু কমিউনিস্ট' থেকে 'ভালো কংগ্রেসি'দের ডাক BJPর, এভাবে কি TMC-কে টেক্কা দেওয়া যাবে? কী ভাবছে মানুষ?
বিধানসভা ভোটের আগে 'ভাল কংগ্রেসি', কমিউনিস্ট এমনকী তৃণমূলের একাংশকেও বিজেপির ছাতার তলায় আসার জন্য আহ্বান জানাচ্ছেন বিজেপি নেতাদের একাংশ। এভাবে কি পাল্লাভারী হবে বিজেপির?

কয়েক মাসের মধ্যেই বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবে পশ্চিমবঙ্গবাসী । তার আগে যে যার নিজের দলের পাল্লা ভারী করতে চাইছে। কীভাবে তৃণমূল বিরোধী ভোট এককাট্টা করা যাবে, তা নিয়েই গেরুয়া শিবিরে কি এবার নতুন স্ট্র্যাটেজি ? ছাব্বিশের বিধানসভা ভোটের আগে 'ভাল কংগ্রেসি', কমিউনিস্ট এমনকী তৃণমূলের একাংশকেও বিজেপির ছাতার তলায় আসার জন্য আহ্বান জানাচ্ছেন বিজেপি নেতাদের একাংশ। কিন্তু মানুষ কী ভাবছে, হবে কি তৃণমূল বিরোধী ভোট একত্রিত? এভাবে কি পাল্লাভারী হবে বিজেপির?
মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের আলোচনায় থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে এবিপি আনন্দ দর্শকের মতামত জানতে চায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এর মতো সোশাল মিডিয়ায় একাধিক প্রশ্নে দর্শকরা উত্তর দেন।
তাতে মানুষ কী ভাবছেন, তার একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করে এবিপি আনন্দ। এই বিষয়ক কিছু প্রশ্ন এবিপি আনন্দ-র তরফে রাখা হয়েছিল দর্শকদের কাছে, এবিপি পোল-এ। উত্তরে মিলল এমন ছবি ।
Before You Go
Medical College | "তাণ্ডবে কিছু বহিরাগতও ছিল, তাদের চিহ্নিত করা হচ্ছে", বললেন স্বাস্থ্যমন্ত্রী





















