এক্সপ্লোর

ABP Poll : অরূপের ইস্তফা, রাজীব কুমারকে শোকজ, মেসিকাণ্ডের পর ইমেজ-সাফ হবে সরকারের? কী ভাবছে জনতা?

যুবভারতীতে মেসি-বিশৃঙ্খলা নিয়ে রাজ্য় সরকারের পদক্ষেপে বিধানসভা ভোটের আগে তৃণমূলের ড্য়ামেজ কন্ট্রোল হবে?

যুবভারতীকাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা অরূপ বিশ্বাসের। DGP-রাজীব কুমার-সহ একাধিক শীর্ষকর্তাকে শোকজ করেছে  রাজ্য সরকার। 'রাজধর্ম' পালন, নাকি ভোট বড় বালাই? প্রশ্ন উঠছে ভিন্ন মহলে। বিরোধীদের তরফে একাধিক তীর্যক মন্তব্য উড়ে এসেছে। যেমন, শুভেন্দু অধিকারীর দাবি, 'এই ঘটনায় যদি দায়স্বীকার করতে হয় তাহলে মুখ্যমন্ত্রীকে প্রথম দায়স্বীকার করা উচিত। 
 ... পশ্চিমবঙ্গের মানুষ আপনার অপসারণ চায়, অরূপ-সুজিতের গ্রেফতার চায় এবং পশ্চিমবঙ্গের মানুষ মহামান্য বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের হস্তক্ষেপ চায়।' এদিকে তৃণমূলের দাবি, রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী ! কিন্তু মেসিকাণ্ডের পর কি এই সব কড়া পদক্ষেপ ইমেজ সাফ করতে পারবে প্রশাসনের? ভোটের আগে এটা কি ইমেজ-বিল্ডিংয়ের মাস্টারস্ট্রোক? কী বলছে জনতা জনার্দন? অর্থাৎ যাঁরা ভোট দেবেন, তাঁরা কী ভাবছেন। এবিপি আনন্দর দৈনিক পোলে উঠে এল একটা ছবি।  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভরে গিয়েছে নানারকম মন্তব্যে। তা থেকেই উঠে এসেছে দর্শকদের ভাবনা। 

জনতার - পোলের প্রথম প্রশ্ন ছিল ,  ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফার ইচ্ছাপ্রকাশে সম্মতি জানিয়ে মুখ্যমন্ত্রী কি সঠিক কাজ করেছেন?

  • হ্যাঁ -- ৭৮
  • না -- ১২
  • বলতে পারব না -- ১০

দ্বিতীয় প্রশ্ন ছিল, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসকে আপাতত 'অব্যাহতি' কি রাজনৈতিক কৌশল ?

  • হ্যাঁ -- ৯৬
  • না -- ৩
  • বলতে পারব না -- ১

৩য় প্রশ্ন ছিল, DG-CP-কে শোকজ, DC-কে সাসপেন্ড, ক্রীড়াসচিবকেও শোকজ। যুবভারতীকাণ্ডে রাজ্য় সরকারের পদক্ষেপে সন্তুষ্ট?

  • হ্যাঁ -- ১৩
  • না -- ৮৭
  • বলতে পারব না -- ০

৪ র্থ প্রশ্ন ছিল, যুবভারতীতে মেসি-বিশৃঙ্খলা নিয়ে রাজ্য় সরকারের পদক্ষেপে বিধানসভা ভোটের আগে তৃণমূলের ড্য়ামেজ কন্ট্রোল হবে?

  • হ্যাঁ -- ১৮
  • না -- ৮১
  • বলতে পারব না -- ১

৫ম প্রশ্ন ছিল, চারজন IPS অফিসারকে নিয়ে তৈরি SIT কি যুবভারতীতে বিশৃঙ্খলার নিরপেক্ষ তদন্ত করতে পারবে?

  • হ্যাঁ -- ১১
  • না -- ৮৭
  • বলতে পারব না -- ২ 

    এদিকে, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে, টিকিটের মূল্য ফেরত দেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। যেকোনও উপায়ে রিফান্ড চাইছেন মেসি-ভক্তরা।

সেরা শিরোনাম

TMC News: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
Kolkata News: ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ

ভিডিও

SRFTI Clash News | ফের SRFTI-তে ছড়াল উত্তেজনা | ABP ANANDA LIVE
Shatabdi Roy | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায় | #suvenduadhikari
Dilip Ghosh | 'আসামীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে', আসানসোলে রুদ্ধশ্বাস অভিযান, দিলীপ ঘোষ বললেন...
Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget