এক্সপ্লোর

ABP Poll : সুপ্রিম কোর্টে এটাই নির্বাচন কমিশনের জয় ! ভাবছে ৮০ শতাংশ ! এবিপি আনন্দ-র পোলে চমকপ্রদ প্রতিক্রিয়া

রাজ্য সরকারকে তালিকা দিতে বলল প্রধান বিচারপতির বেঞ্চ। এটা কি নির্বাচন কমিশনের জয়?

কলকাতা : দেশের ইতিহাসে প্রথমবার। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন কোনও মুখ্যমন্ত্রী।  বললেন, পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, বুলডোজ করা হচ্ছে।  নির্বাচন কমিশনের থেকে সুবিচার পাচ্ছি না। এছাড়াও লজিকাল ডিসক্রিপেন্সির নামে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তোলেন।  নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগের মাঝেই, লজিকাল ডিসক্রিপেন্সির নামে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। এছাড়াও উল্লেখযোগ্য ভাবে মুখ্যমন্ত্রীর অভিযোগ,  বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজার্ভার আনা হয়েছে। মাইক্রো অবজার্ভার দিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি বলেন, 'শুধু ৮ হাজার ৩০০ মাইক্রো অবজার্ভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজার্ভার নিয়োগ করেছে। যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে AI দিয়ে মাইক্রো অবজার্ভাররা সব নাম ডিলিট করতে পারে। আগে ৫৮ লক্ষ নাম ডিলিট করেছে। ' 

পাল্টা নির্বাচন কমিশনের আইনজীবীও সুপ্রিম কোর্টে সওয়াল করেন, রাজ্য় সরকার পর্যাপ্ত অফিসার না দেওয়ার ফলেই মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে হয়েছে। অভিযোগের পাল্টা নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন,' দোষটা রাজ্য সরকারেরই। তারা আমাদের AERO, ERO-র জন্য ক্লাস ২ অফিসার দেয়নি। সেই কারণেই মাইক্রো অবজার্ভারদের আইন মেনে নিয়োগ করা হয়েছে। একথা শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এরকম কোনও নিয়ম নেই। কমিশনের আইনজীবী তখন ফের বলেন, রাজ্য সরকার যখন সহযোগিতা করছে না, তখন অবজার্ভার নিয়োগ করা ছাড়া আর কোনও উপায় নেই।' 

তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধী পক্ষের আইনজীবী যেটা বললেন সেটা সঠিক নয়। আমাদের যা ক্ষমতা, আমরা সব দিয়েছি, সব সহযোগিতা করেছি। দু'পক্ষের সওয়াল শুনে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত রাজ্য সরকারের উদ্দেশে বলেন, ' সোমবার আপনারা তালিকা দেবেন, কোন গ্রুপ B অফিসারদের নির্বাচন কমিশনের জন্য ছাড়তে পারবেন। সম্ভবত যখন অফিসাররা চলে আসবেন, তখন মাইক্রো অবজার্ভার প্রয়োজন হবে না। ' 

চেয়েও অফিসার মিলছে না বলে সুপ্রিম কোর্টে অভিযোগ নির্বাচন কমিশনের। রাজ্য় সরকারকে তালিকা দিতে বলল প্রধান বিচারপতির বেঞ্চ। এটা কি নির্বাচন কমিশনের জয়? এই প্রশ্ন রাখা হয়েছিল এবিপি আনন্দর দর্শকদের কাছে। পোলে দর্শক জানাল চমকপ্রদ প্রতিক্রিয়া। 

চেয়েও অফিসার মিলছে না বলে সুপ্রিম কোর্টে অভিযোগ নির্বাচন কমিশনের। রাজ্য় সরকারকে তালিকা দিতে বলল প্রধান বিচারপতির বেঞ্চ। এটা কি নির্বাচন কমিশনের জয় ? - এই প্রশ্নের উত্তরে ৭৩৯ জন ভোট দিয়েছিলেন। তাতে পাওয়া প্রতিক্রিয়ার একদম কারেন্ট আপডেট বলছে - 
 
হ্যাঁ - 86% 
না - 12% 
জানি না / বলতে পারব না - 2%     


ABP Poll : সুপ্রিম কোর্টে এটাই নির্বাচন কমিশনের জয় ! ভাবছে ৮০ শতাংশ ! এবিপি আনন্দ-র পোলে চমকপ্রদ প্রতিক্রিয়া
 
 
 
 
 
 
11
 
 
 
 
 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget