এক্সপ্লোর

The Diary of West Bengal নিয়ে এবার সরব সোহম, পোস্টের তারিফ করে কুণাল বললেন ...

The Diary of West Bengal Debate : ফেসবুকে পোস্ট করে সরব হলেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। প্রশংসা করলেন কুণাল ঘোষ।

কলকাতা : মুক্তি পেয়েছে 'The Diary of West Bengal' । ছবির নাম উল্লেখ না করে, শুধু পোস্টারের ছবি শেয়ার করে শুক্রবার টালিগঞ্জের শিল্পীদের কড়া ভাষায় নিশানা করলেন কুণাল ঘোষ। তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে ছবি বানানো হয়েছে। কী করছে টলি ইন্ডাস্ট্রি? টলিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ইমেজ গড়তে ব্য়স্ত।' কুণালের এই মন্তব্যের পর প্রতিক্রিয়া দিয়েছেন বিনোদন দুনিয়ার বহু ব্যক্তিত্বই। কেউ কুণালের মন্তব্যকে ব্যক্তিগত বলেছেন, কেউ সরাসরি বিরোধিতা করেছেন, কেউ আবার সায়ও দিয়েছেন। যদিও নানা সমালোচনার মুখেও কুণাল তাঁর মতামত থেকে সরছেন না। জানিয়ে দিলেন আবারও একটি পোস্ট করে। বরং ফের তিনি বললেন, 'টলিউডের যাঁরা বিরোধিতা করলেন, আমার জন্য সময় নষ্ট না করে, ওই ছবিটার বিরুদ্ধে একটা পোস্ট তো অন্তত করতে পারতেন, যেমন সোহম করেছেন।' 

হ্যাঁ। গতকাল কুণাল ঘোষের বক্তব্য পেশের পর 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবির বিরুদ্ধে সরব হলেন অভিনেতা-বিধায়ক সোহম। তিনি লিখলেন, ' 'রাজ্যের সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। মানুষের মনে হিংসা, বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। রাজ্যটাকে যেভাবে দেখানো হচ্ছে, আদৌ সেরকম নয়। ' ফেসবুকে পোস্ট করে সরব হলেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। 

গতকালই তৃণমূলপন্থী সেলিব্রিটিদের নিশানা করেছিলেন কুণাল ঘোষ। তখন সোহম সহমত পোষণ করেছিলেন। এবার কুণালের পথে হেঁটে ছবির বিরুদ্ধে কথা বললেন সোহম। লিখলেন, সদ্য মুক্তিপ্রাপ্ত একটি হিন্দী সিনেমা সেটাই করার চেষ্টা করছে, যে সিনেমা ছড়াতে চাইছে ভুল তথ্য এই রাজ্যের নামে আর সেই ভুল তথ্য রাজ্যের বাইরের মানুষের কাছেও যাচ্ছে, যদিও আজকালকার দিনে আমরা সবাই যথেষ্ট ওয়াকিবহাল প্রতিটি রাজ্যের খবর আর রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে তাই কোনটা সঠিক তথ্য আর কোন তথ্য সিনেমাটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সাধারণ মানুষকে ভুল দিকে চালনা করতে চাইছে সেটা সবাই বুঝতে পারে।' (বানান অপরিবর্তিত)

শনিবারের নতুন পোস্টে কুণাল লিখেছেন, 'একটা পোস্ট, একটা ট্যুইটও কি করা যেত না? আমি যা বলেছিলাম, তাতেই থাকছি' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar Case: প্রেসক্রিপশনে 'Justice For RG Kar' স্টিকার, অভিনব প্রতিবাদ রায়গঞ্জের চিকিৎসকের

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget