এক্সপ্লোর

Bonny Sengupta:'আমি তো নিইনি, এটুকু জানি', বনিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বললেন কৌশানী

Actress Koushani Mukherjee:'২০১৭ সালে কী লেনদেন হয়েছে, সেটা তো আমার জানার বিষয় নয়। তবে আমি তো নিইনি, এটুকু জানি।' বনি সেনগুপ্তকে নিয়োগ দুর্নীতি তদন্তে ইডি-র জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বললেন কৌশানী মুখোপাধ্যায়। 

কলকাতা: 'আমি এই বিষয়ে কোনও কিছুই জানি না বা জানতাম না, আর আমার এটা জানার বিষয়ও না। ২০১৭ সালে কী লেনদেন হয়েছে, সেটা তো আমার জানার বিষয় নয়। তবে আমি তো নিইনি, এটুকু জানি।' অভিনেতা বনি সেনগুপ্তকে (bonny sengupta) নিয়োগ দুর্নীতি (recruitment scam) তদন্তে ইডি-র (ED) জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বললেন অভিনেত্রী ও অভিনেতার বান্ধবী কৌশানী মুখোপাধ্যায়। 

আর কী বললেন অভিনেত্রী?
তবে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে তাঁর যে আলাপ রয়েছে, সে কথা মেনে নিয়েছেন এই টলি-অভিনেত্রী। কী ভাবে আলাপ? বললেন, 'একশোটা ইভেন্ট করি। সেই রকমই ইভেন্টের সূত্রে আলাপ। কারও সঙ্গে কোনও ব্যক্তিগত সম্পর্ক রাখি না।' কিন্তু বনিকে যে কুন্তল একটি গাড়ি উপহার দিয়েছিলেন সেটি কি কৌশানী জানতেন না? অভিনেত্রীর উত্তর, 'কী চুক্তি হয়েছিল, কুন্তলদা ওঁকে কী দিয়েছিলেন তা জানি না। দেখুন, বনির সমস্ত কাজকর্ম ওঁর মা দেখেন। আমি কিন্তু ওঁর মা-বাবা বা অভিভাবক নই যে ওঁকে নির্দেশ দেব কী করতে হবে। সত্যি কথা বলতে, আমি কিছুই জানি না বা জানতাম না।'  তাঁর যুক্তি, আজ থেকে পাঁচ থেকে ছ-বছর আগে কী লেনদেন হচ্ছে সেটি নিয়ে তাঁর পক্ষে জানা সম্ভব নয়। এর পর গাড়ি কেনা নিয়ে প্রশ্ন করা হলে স্পষ্টতই উত্তেজিত শোনায় কৌশানীকে। অভিনেত্রীর উত্তর ছিল, 'বনি একজন এত বড় সফল অভিনেতা হয়ে নিজের টাকায় কি গাড় কিনতে পারেন না? এর মধ্যে কি কোনও সন্দেহজনক বিষয় রয়েছে যা নিয়ে আমাকে দুবার ভাবতে হবে?'  

সকাল থেকে তোলপাড়...
নিয়োগ দুর্নীতিতে এদিন সকাল থেকে ইডির নজরে অভিনেতা বনি সেনগুপ্ত। ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে অভিনেতাকে একবার জিজ্ঞাসাবাদের পর লাঞ্চ ব্রেক হয়। তার পর, বেলা তিনটে থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ। এবিপি আনন্দে অভিনেতা যে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিয়েছিলেন, তাতে বলেন, 'সিনেমা তৈরির কথা বলেছিলেন কুন্তল। সিনেমায় অগ্রিম বাবদ ৪০ লক্ষ টাকাও দিয়েছিলেন। 'গাড়ি কেনার জন্য কুন্তলের অ্যাকাউন্ট থেকে সেই টাকা জমা হয়।' তবে সিনেমা তৈর না হওয়ায় কুন্তলের হয়ে অনেক স্টেজ শো করার কথা জানিয়েছেন অভিনেতা। আপাতত এই নিয়ে দ্বিতীয়ার্ধের জিজ্ঞাসাবাদ চলছে সিজিও কমপ্লেক্সে।

আরও পড়ুন:দিল্লিতেও 'চোর চোর' স্লোগানের মুখে অনুব্রত মণ্ডল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget