এক্সপ্লোর

Malaria: কলকাতায় ডেঙ্গির দোসর ম্যালেরিয়া, আক্রান্ত তৃণমূল কাউন্সিলর, রিপোর্ট নিয়ে বিতর্ক

Malaria in Kolkata: ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মাড়োয়ারি রিলিফ সোসাইটিতে ভর্তি বিজয় উপাধ্যায়। ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলর, এমনটাই জানা যায়। 

ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: এবার কলকাতায় (Kolkata) ডেঙ্গির (Dengue) দোসর ম্যালেরিয়া (Malaria)। এবার ম্যালেরিয়া আক্রান্ত ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) বিজয় উপাধ্যায়। যদিও তৃণমূল কাউন্সিলরের ম্যালেরিয়া রিপোর্ট ঘিরেও বিতর্ক। পুরসভার স্বাস্থ্য বিভাগের পরীক্ষায় ম্যালেরিয়ার রিপোর্ট নেগেটিভ আসলেও বেসরকারি ল্যাবে কাউন্সিলরের ম্যালেরিয়া রিপোর্ট পজিটিভ আসে। ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মাড়োয়ারি রিলিফ সোসাইটিতে ভর্তি বিজয় উপাধ্যায়। ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলর, এমনটাই জানা যায়। বৃহস্পতিবারই জ্বর, শারীরিক অসুস্থতা, কাঁপুনি থাকে।  ১টা নাগাদ ভর্তি হন রবীন্দ্র সরণির মারোয়াড়ি রিলিফ সোসাইটিতে। আজও জ্বর, তীব্র মাথাব্যথা।              

এদিকে কলকাতা মেডিক্যাল কলেজের মাইক্রো বায়োলজিস্ট সৌগত ঘোষ বলেন, "এই রিপোর্টে ভুল মারাত্মক হতে পারে। যদিও এরকম ঘটনা প্রায়শয়ই ঘটে। প্রথম পরীক্ষাটি হয় পেরিফেরিয়াল ব্লাডস্ফিয়ারে। সেখানে অনেকক্ষেত্রেই ম্যালেরিয়ার জীবাণু খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে দ্বিতীয়বার আবার ম্যালেরিয়া পরীক্ষা করাতে বলা হয়। এছাড়াও ম্যালেরিয়া অ্যান্টিজেন পরীক্ষাও রয়েছে। এটা পজিটিভ হয়।                             

আরও পড়ুন, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, ক্ষমা চাইতে হবে’, অখিল গিরির বিরুদ্ধে থানায় বিজেপি

অন্যদিকে, হুগলিতে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল একজনের। মৃত বছর ১৫-র কিশোরী বৈদ্যবাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, জ্বর থাকায় গতকালই শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই মৃত্যু হয় কিশোরীর। সাফাই ও মশা নিধনে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।                                                  

মৃত কায়ানাত পারভিন (১৫) বৈদ্যবাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই নিয়ে চলতি বছরে হুগলিতে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হল। মৃতের পরিবার সূত্রে খবর, ৫ দিন ধরে জ্বর ছিল নবম শ্রেণির পড়ুয়া কায়ানাতের। অবস্থার অবনতি হলে শুক্রবার শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু, চিকিৎসা শুরুর আগেই সব শেষ। 

সেরা শিরোনাম

Samim Ahamed: অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
Samim Ahamed: অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Baranagar Woman Death: মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!
মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget