এক্সপ্লোর

Lalgola: মুর্শিদাবাদের পর লালগোলায় খোলা হল হোল্ডিং সেন্টার, রাখা হল ৫ বাংলাদেশিকে

ইতিমধ্যেই সেখানে রাখা হয়েছে ৫ জন বাংলাদেশি নাগরিককে। লালগোলা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে পদ্মা ফিসারম্যান কো-অপারেটিভ সোসাইটির ভবন।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মালদার পর এবার মুর্শিদাবাদ। লালগোলায় খোলা হল হোল্ডিং সেন্টার। হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে ৫ জন বাংলাদেশিকে। লালগোলা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে তৈরি করা হয়েছে এই হোল্ডিং সেন্টার।

অনুপ্রবেশ আটকাতে এবং অনুপ্রবেশকারীদের হঠাতে অল আউট অ্যাকশনে নেমেছে নতুন সরকার। হোল্ডিং সেন্টার তৈরি করে শুরু হয়েছে বেআইনিভাবে এদেশে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর তৎপরতা।

যার শুরুটা হয়েছে মালদা থেকে। আর এবার মুর্শিদাবাদেও তৈরি করা হল হোল্ডিং সেন্টার। অনুপ্রবেশকারীদের জন্য মুর্শিদাবাদের লালগোলায় তৈরি হল হোল্ডিং সেন্টার। ইতিমধ্যেই সেখানে রাখা হয়েছে ৫ জন বাংলাদেশি নাগরিককে। লালগোলা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে পদ্মা ফিসারম্যান কো-অপারেটিভ সোসাইটির ভবন। এই বিল্ডিংয়ের তিনতলায় তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার। ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তারও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 'আমাদের দেশে খাবে, আপনার মাছ, কাপড়, ওষুধ দেব কেন? ভারতীয় ও রাজ্যের ক্ষতি হচ্ছে। আইন এতদিন ছিল, ভোটব্যাঙ্কের স্বার্থে ব্য়বহার করেননি। আমরা করব।'

এবার বিধানসভা ভোটের প্রচারে অনুপ্রবেশ ইস্য়ুকে বড়সড়ভাবে তুলে ধরেছিল বিজেপি। ভোটে জিতে সরকার তৈরি করার পর অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে তৎপর হয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্য়ে স্বরাষ্ট্র দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য় জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে। এর ৪৮ ঘণ্টার মধ্য়েই মালদার ইংরেজবাজারে খোলা হল হোল্ডিং সেন্টার। এবার বাংলাদেশ সীমান্তবর্তী আরেক জেলা মুর্শিদাবাদেও হোল্ডিং সেন্টার খোলা করা হল।

অনুপ্রবেশে 'জিরো টলারেন্স', বাংলাদেশ সীমান্তে বাড়ছে ভিড়। জেলায় জেলায় হোল্ডিং সেন্টার, সীমান্তে বাংলাদেশিদের লাইন। উঃ ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে SIR-র সেই ছবি দেখা গিয়েছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের কোর্টে পাঠানোর দরকার নেই। তাদের সরাসরি পুলিশ নেবে ও BSF-এর হাতে হ্যান্ডওভার করবে। তাঁদের বাংলাদেশকে হস্তান্তর করা হবে।'

এদিকে, অনুপ্রবেশকারীদের মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই গ্রেফতার বাংলাদেশি। অনুপ্রবেশের অভিযোগে মুর্শিদাবাদ থেকেই ১১ বাংলাদেশি গ্রেফতার। ভগবানগোলার বর্ষাতিগোলা থেকে গ্রেফতার ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী। ট্রেন থেকে নেমে টোটো করে যাওয়ার সময় নাকা চেকিংয়ে পাকড়াও। ৪ বাংলাদেশিকে পাঠানো হল লালগোলার পদ্মাভবনের হোল্ডিং সেন্টারে। জলঙ্গির বিদপুর থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী
ধৃত অনুপ্রবেশকারীরা সবাই বাংলাদেশের কুষ্ঠিয়ার বাসিন্দা। ৭ অনুপ্রবেশকারীকেই পাঠানো হয়েছে লালগোলার হোল্ডিং সেন্টারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

NEET CJP Delhi Protest:'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
West Bengal News Live: সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
2nd Hooghly Bridge: ফের ১২ ঘণ্টা বন্ধ থাকবে সেকেন্ড ব্রিজ, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পুলিশ
ফের ১২ ঘণ্টা বন্ধ থাকবে সেকেন্ড ব্রিজ, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পুলিশ
Advertisement

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget