এক্সপ্লোর

Birbhum News: শিবশম্ভু রাইস মিলের পর, এবার অনুব্রতর আত্মীয় রাজা ঘোষকে নোটিস CBI-এর

Cow Smuggling Case: সূত্রের খবর, অনুব্রতর আত্মীয়ের নামে থাকা বোলপুরের (Bolpur)  শিবশম্ভু রাইস মিলের মালিকানা সংক্রান্ত নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট চাওয়া হয়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, বোলপুর: গরুপাচার মামলায় বীরভূমে ফের সিবিআই (CBI) তত্পরতা। অনুব্রত-কন্যার সংস্থা, শিবশম্ভু রাইস মিলের পর, এবার অনুব্রতর আত্মীয় রাজা ঘোষকে নোটিস দিল সিবিআই। নোটিস পেয়ে রতনকুঠিতে সিবিআই অস্থায়ী ক্যাম্পে রাজা ঘোষ। একসময় বীরভূম (Birbhum) জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন রাজা। অনুব্রতর আত্মীয় রাজা ঘোষ চালকলেরও মালিক। নোটিস পাঠিয়ে তলব বীরভূম জেলার চালকল মালিক সংগঠনের সভাপতি ভরত ঘোষকেও। গতকাল সাঁইথিয়ার যুব তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জীব মজুমদারকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 

গরুপাচার মামলায় (Cow Smuggling Case ) এবার সিবিআইয়ের (CBI) নজরে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের সম্পত্তি। সূত্রের খবর, অনুব্রতর আত্মীয়ের নামে থাকা বোলপুরের (Bolpur)  শিবশম্ভু রাইস মিলের মালিকানা সংক্রান্ত নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট চাওয়া হয়। সূত্রের খবর, বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসের কাছে অনুব্রতর পৈতৃক গ্রাম হাটসেরান্দিতে দুটি জমির মালিকানা সংক্রান্ত নথিও চায় সিবিআই। ২ শতক ও ৪১ শতকের ওই দুটি জমির নথি এদিন সিবিআইয়ের (CBI) অস্থায়ী ক্যাম্পে জমা দেন জমি রেজিস্ট্রি অফিসের এক কর্মী।

সিবিআইয়ের নজরে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের সম্পত্তি: এদিন বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয় জমি রেজিস্ট্রি অফিসের এক কর্মীকে। অনুব্রত মণ্ডলের পৈতৃক বাড়ির কাছে যে জমি সেই জমি সংক্রান্ত নথি চেয়ে পাঠানো হয়। একজন সিবিআই আধিকারিক যান শিবশম্ভু রাইস মিলে। চাওয়া হয়েছে ওই রাইস মিলের ব্যাঙ্ক স্টেটমেন্ট। গরুপাচার মামলায় অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের সংস্থার নামে এবার নোটিস জারি করল সিবিআই। সূত্রের খবর, ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার আধিকারিকদের সোমবারের মধ্যে ডেকে আয়-ব্যয় সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে। ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল ও অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুত্‍বরণ গায়েন। 

গরু পাচার মামলার চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে সিবিআই। কেউ অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক। কেউ রাঁধুনি। কিন্তু, তাঁদের নামে খোলা অ্যাকাউন্টের মাধ্যমেই লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে। এই অভিযোগের স্বপক্ষে গরু পাচার মামলার চার্জশিটে এনিয়ে বিস্ফোরক দাবি করল সিবিআই। তাদের দাবি, এই বিপুল টাকা অনুব্রত মণ্ডলের কাছে আসত গরু পাচারকারীদের থেকে। তারপর সেই টাকা দিয়ে পরিচারক রাঁধুনিদের নামে বেনামি সম্পত্তি কিনতেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। চার্জশিটের ৭ নম্বর পাতায় দাবি করা হয়েছে, অনুব্রত মণ্ডল বাড়ির কর্মীদের নামে অ্যাকাউন্ট খুলতেন। তারপর তাঁদের সই করা চেক দিয়ে সেই অ্যাকাউন্টে গরু পাচারের টাকা জমা করতেন। বাড়ির কর্মীদের নামে অনুব্রত দামী দামী গাড়িও কিনতেন বলে চার্জশিটে দাবি করেছে সিবিআই। চার্জশিটের ৮ নম্বর পাতায় বিদ্যুৎবরণ গায়েনের উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget