এক্সপ্লোর

Dilip Ghosh : 'জঙ্গলমহল কি অভিষেক একা সামলাতে পারছেন না?' নব জোয়ারে মমতার যোগ নিয়ে দিলীপের খোঁচা

Dilip Ghosh :' 'জঙ্গলমহল কি অভিষেক একা সামলাতে পারছেন না? কতদিন ওঁকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়?'

কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) নেতৃত্বে চলছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি ( Nabajowar ) । সেখান থেকে তিনি বৃহস্পতিবারই হুঙ্কার দিয়েছেন, , 'প্রধানমন্ত্রীর হাতে রিমোট থাকলে, আপনার হাতে ইভিএমের বোতাম আছে। অনেক হয়েছে নোটবন্দি, আর নোট বাতিল নয়, এবার প্রধানমন্ত্রীকে বাতিল করতে হবে।'  নবজোয়ার শেষ হলেই বকেয়া ইস্যুতে দিল্লিতে আন্দোলন করেবেন বলে হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) বলেন, ' অভিষেক এরকম ডায়লগ গত বারও দিয়েছিল। এবারেও এতো লোক এসে মমতার হাতে পায়ে ধরছে। বলছে আপনি আসুন, মোদির বিরুদ্ধে দাঁড়ান। উনি সাহস পাচ্ছেন না। কারণ উনি জানেন, মোদিজি যা করছেন, দেশের স্বার্থে করছেন। সাধারণ মানুষ খুব খুশি ২০০০ টাকার নোট বাতিলে। এই নোট বাজারে দেখা যায় না। কারও কারওর বাড়িতে দেখা যায়। কোথাও কোথাও লুকানো আছে। এবার সেগুলো বেরোবে। তাই মানুষ খুশি। যাদের ভয় আছে, ইলেকশনের টাকাটা জলে চলে গেল, তারাই প্রতিবাদ করছে। ' 

প্রসঙ্গ: এগরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বিস্ফোরণকাণ্ডের ১০দিনের মাথায় শনিবার এগরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিকেলে যাবেন শালবনি। যোগ দেবেন অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে। নবজোয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান নিয়ে খোঁচা দেন দিলীপ ঘোষ। ' জঙ্গলমহল কি অভিষেক একা সামলাতে পারছেন না? কতদিন ওঁকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ওঁকে একটু রাস্তায় ছাড়ুন। উনি ওঁকে পাঠিয়েই বুঝে গেছেন কতটা দম আছে। পুলিশ, এনভিএফ, সিভিক পুলিশ এইসব দিয়ে ভিড় করাতে হচ্ছে। পার্টির লোক কিছু নেই। কিছু কাটমানি খোর, গুন্ডা বদমাশ আছে। তাও কেউ রাস্তা আটকাচ্ছে, কেউ চোর বলছে। এরকম জননেতা বাড়ির ল্যাবটরিতে তৈরি। এদের দিয়ে সমাজের কিস্যু হবে না।'  দিলীপ আরও বলেন , 'উনি দেখে নিচ্ছেন, বিক্ষোভ হবে কিনা। ওনাকে কেউ চোর চোর বলবে কিনা। উনি তো চোরের রানি। হয়তো কাল পুলিশ দিয়ে ছেয়ে দেবেন। কাউকে কাছে আসতে দেবেন না। হেলিকপ্টার থেকে নেমে স্পটে চলে যাবেন। যেমন বন্যা দেখতে যান। কিন্তু গ্রামে ঢোকেন না। এই ধরনের একটা হাওয়াই সফর করবেন।' 

প্রসঙ্গ: শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট

অন্যদিকে, মালদার হবিবপুরে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। প্রশাসনের তরফে প্রথমে অনুমতি দিয়েও, পরে সভার অনুমতি বাতিল করা হয় বলে অভিযোগ তুলে, আদালতের দ্বারস্থ হয় বিজেপি। যদিও, সেখানে কোনও সুরাহা মেলেনি । ১৫ দিন আগে পুলিশকে জানানো হয়নি, এই যুক্তিতে অনুমতি দিলেন না বিচারপতি বিবেক চৌধুরী। এ বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, 'এর আগেও ২ থেকে ৩ দিনের মধ্যে আবেদন করে আমরা সভা করেছি। কোর্টে গেছি। আমাদের বারবার কোর্টে যেতে হচ্ছে। কোর্ট যা মনে করেছেন, আদেশ দিয়েছেন। আমরা আগেও কোর্টের আদেশ মেনেছি। এখনও মানব।'


সেরা শিরোনাম

Debraj Chakraborty : 'তেরশো কোটির সম্পত্তি' দেবরাজের ! কীভাবে ? মুখ খুললেন বিজেপির কৌস্তভ ও তরুণজ্যোতি
'তেরশো কোটির সম্পত্তি' দেবরাজের ! কীভাবে ? মুখ খুললেন বিজেপির কৌস্তভ ও তরুণজ্যোতি
Humayun Kabir: উস্কানিমূলক মন্তব্যকাণ্ডে আজ হুমায়ুন কবীরকে তলব শক্তিপুর থানায়
Humayun Kabir: উস্কানিমূলক মন্তব্যকাণ্ডে আজ হুমায়ুন কবীরকে তলব শক্তিপুর থানায়
West Bengal Weather : আকাশ কালো করে দুর্যোগ, দফায় দফায় ভারী বৃষ্টি, দুই জেলায় হলুদ-কমলা সতর্কতা
আকাশ কালো করে দুর্যোগ, দফায় দফায় ভারী বৃষ্টি, দুই জেলায় হলুদ-কমলা সতর্কতা
Mid Day Meal: স্কুল থেকে মিড-ডে মিলের চাল পাচারের অভিযোগ, নেপথ্যে কারা? নামখানার স্কুলে চাঞ্চল্য
Mid Day Meal: স্কুল থেকে মিড-ডে মিলের চাল পাচারের অভিযোগ, নেপথ্যে কারা? নামখানার স্কুলে চাঞ্চল্য

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget