এক্সপ্লোর

Jhargram News: দুর্নীতির প্রমাণ লোপাটেই রাতে কাজ! অভিযোগ তুলে বিক্ষোভ পঞ্চায়েতের দফতরে

Agitation In Panchayat: মেখলিগঞ্জ, নন্দীগ্রাম, শালবাড়ির পর এবার ঝাড়গ্রামের চিচড়়া। কারচুপির প্রমাণ লোপাট করতে ফাইল সরানোর চেষ্টা চলছিল, এই অভিযোগে চিচড়া পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দিলেন গ্রামবাসীরা।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: মেখলিগঞ্জ, নন্দীগ্রাম, শালবাড়ির পর এবার ঝাড়গ্রামের (jhargram) চিচড়়া। কারচুপির প্রমাণ (evidence) লোপাট (tamper) করতে ফাইল সরানোর চেষ্টা চলছিল, এই অভিযোগে চিচড়া পঞ্চায়েত (panchayat) অফিসে (office) তালা লাগিয়ে দিলেন গ্রামবাসীরা। বিক্ষোভে সামিল গ্রামবাসীদের একাংশও। পরে পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ চলে বলেও অভিযোগ। 

কী হয়েছিল?
গত কাল গভীর রাত পর্যন্ত দুজন কর্মী চিচড়া পঞ্চায়েত দফতরে কাজ করছিলেন। সেটা দেখেই বিজেপি কর্মীরা কয়েক জন গ্রামবাসীকে নিয়ে সেখানে জড়ো হন। তাঁদের অভিযোগ, বিভিন্ন কারচুপি ঢাকতে ফাইল লোপাটের জন্যই গভীর রাতে কাজ করছিলেন ওঁরা। এর পর রাতেই পুলিশ ডেকে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়। আজ সেই তালা খোলেনি। যদিও পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, কোভিডের জন্য সমস্ত পরিষেবা চালু থাকলেও দফতরের কাজ বন্ধ ছিল। সেই কাজ গোছাতেই অতিরিক্ত সময় কাজ করে নথিপত্র তৈরি করা হচ্ছিল। এই মুহূর্তে পঞ্চায়েতের কাজকর্ম খতিয়ে দেখতে কেন্দ্রীয় টিম ঝাড়গ্রাম জেলায়। সেই জন্যই দুর্নীতির প্রমাণ লোপাটে তৎপরতা পঞ্চায়েত অফিসে, পাল্টা দাবি বিক্ষোভকারীদের। সঙ্গে সংযোজন, প্রশাসনের লোকজন এসে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিলে পরেই তালা খোলা হবে।

জেলায় জেলায় এক ছবি...
প্রথমে কোচবিহারের মেখলিগঞ্জ, তার পর নন্দীগ্রাম, পরে কোচবিহারের শালবাড়ি। পর পর এক ঘটনা কম-বেশি ঘটে চলেছে রাজ্যের নানা প্রান্তে। গত ১৩ অগস্ট  বক্সিরহাটের শালবাড়ি ২ নম্বর পঞ্চায়েতের অফিসের ঘটনা সেই তালিকায় সাম্প্রতিক সংযোজন। শোনা যায়, রাত পর্যন্ত বেশ কয়েক জন পঞ্চায়েত কর্মী সেখানে কাজ করছিলেন। বিষয়টি লক্ষ্য করেন বিজেপি কর্মীরা। শুধু তা-ই নয়। অভিযোগ, পঞ্চায়েত অফিসে তালাও লাগিয়ে দেন। তাঁদের দাবি, যেহেতু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির আধিকারিকরা বিভিন্ন কাজ খতিয়ে দেখার জন্য জেলায় জেলায় ঘুরছেন, তাই দুর্নীতির প্রমাণ লোপাট করতেই রাত জেগে কাজ করছিলেন পঞ্চায়েত কর্মীরা। এ নিয়ে চাঞ্চল্য ছড়ালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তালা খুলে উদ্ধার করা হয় পঞ্চায়েত প্রধান ও বাকি কর্মীদের। গত রাতেই এই ঘটনায় গ্রেফতার ৩ বিজেপি কর্মী। তবে তাঁদের গ্রেফতারির প্রতিবাদে আজ বক্সিরহাট থানা ঘেরাও করে বিজেপি। তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। ছিলেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনও। ধৃত কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে ধর্নায় বসেন দুই বিধায়ক। উত্তেজনা ছড়িয়ে পড়ে থানা-চত্বরকে। গেরুয়া শিবিরের কর্মীরা গেট ভেঙে থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে তাঁদের অবশ্য সরিয়ে দেয়। শেষ যা জানা গিয়েছে তাতে, ওই তিন জন বিজেপি কর্মীকে তুফানগঞ্জ মহকুমা আদালতে পেশ করেছিল পুলিশ। তাঁদের ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজত হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Shah on Suvendu Adhikari: অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
News Live Updates: তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস
Shantanu Sinha Biswas: ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget