এক্সপ্লোর

Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

Kolkata News : এর পাশাপাশি বেআইনি পার্কিং রুখতে পার্কিং ব্যবস্থা ঢেলে সাজছে বলেও জানিয়েছেন তিনি।

কলকাতা : নভেম্বর-ডিসেম্বরেই কলকাতা পুরসভার ভোটের চেষ্টা চলছে। জানিয়ে দিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, "আমরা সেইদিকেই এগোচ্ছি, যাতে ভোটটা হয় নভেম্বর-ডিসেম্বরে।" এর পাশাপাশি বেআইনি পার্কিং রুখতে পার্কিং ব্যবস্থা ঢেলে সাজছে বলেও জানিয়েছেন তিনি।

কলকাতা পুরভোট নিয়ে যা বললেন মন্ত্রী

অগ্নিমিত্রা বলেন, "জনসংখ্যার একটা বিষয় রয়েছে। পরিষেবাটা যেন মানুষ পান। বিরাট একটা ওয়ার্ড, সেখানে মানুষ পরিষেবা পাচ্ছেন না। একটা ওয়ার্ডের সাইজ দুটো-তিনটে ওয়ার্ডের মতো। আবার একটা ওয়ার্ড রয়েছে খুবই ছোট। সেই কাউন্সিলর কিন্তু একই টাকা পান। একটা বড় ওয়ার্ডে যা টাকা পায়, ছোট ওয়ার্ডেও সেই টাকা পায়। সেটা তো হতে পারে না। বেহাল হয়ে পড়ছে। পুরভোটের পরে আবার সব হাল ফিরে আসবে। আমাদের দল জিতলে অবশ্যই আমরা কাজ করব। অন্য দিল জিতলে আমি বলতে পারব না, তারা কাজ করবে কি না। কারণ, তারা যেভাবে দায়িত্বজ্ঞানহীনতা দেখিয়েছে, ৪ তারিখে সরকার আসার পরেই যেভাবে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল...তো বলার নেই। গণতন্ত্রের জন্যই হয়তো পালিয়েছে। আমরা সেদিকেই এগোচ্ছি যাতে ভোটটা হয় নভেম্বর-ডিসেম্বর মাসে।" 

শহরে বেআইনি পার্কিং রুখতে কী ব্যবস্থা জানিয়ে দিলেন মন্ত্রী...

তিনি বলেন, "প্রত্যেকটা পার্কিং...প্রায় ১৫ হাজার মতো পার্কিং কলকাতা পুলিশ আইডেন্টিফাই করেছে KMC-র আন্ডারে। এখনও অবধি ৯-১০ হাজার মতো লিস্টেড আছে KMC-র কাছে। বাকিগুলো আমাদের টিম বসে দেখব যে, কোন কোনগুলো লিস্টেড নয়। প্রত্যেকটিতে পার্কিংওয়ালা থাকবে উইথ কস্টিউম, তাঁর আইডি কার্ড...তাঁর ছবি থাকবে, শুধু আইডি কার্ড হলে হবে না। একটা অ্যাপ আমরা ডেভেলপ করছি। পুলিশকেই বলেছি অ্যাপটা ডেভেলপ করতে। ওটা দিয়েই আপনি পার্কিং দেবেন। মানে, ক্যাশ পেমেন্ট কোনও কিছু হবে না। সবকিছু খুব স্বচ্ছভাবে হবে। এবং ওখানে বোর্ড থাকবে। কোন গাড়ি এক ঘণ্টা বা দু'ঘণ্টায় কত নেবে সব লেখা থাকবে। প্রতিদিন আমাকে গিয়ে চেঁচাতে হচ্ছে যে, এখানে কেন রেখেছিস বা ফুটপাতে রাখবে না তোমরা...ফুটপাতে কেন রাখছেন ? আমি বুঝতে পারছি না ! আপনারা কেন ফুটপাতে রাখবেন ? পয়সা খরচ করে পার্কিংয়ে রাখুন। যেদিকে পার্কিং আছে, পুলিশকে জিজ্ঞাসা করে সেদিকে রাখুন। আপনি যদি ফুটপাতে গাড়ি বা বাইক রাখেন, আমি কিন্তু গিয়ে কলকাতা পুলিশকে দিয়ে ফাইন করব।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Advertisement

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget