Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
Agnimitra Tapas Roy On Municipal Election 2026 : কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে সোমবার, কী বলছেন রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল ?

কলকাতা: কবে হবে পুরভোট ? কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে সোমবার। ঠিক এমন একটা পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল।
আরও পড়ুন, দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
অগ্নিমিত্রা পাল বলেন, আদালত কী ডিসিশন নেবে সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমাদের দল থেকে, আমাদের সরকার থেকে আমরা চাই যে, ইলেকশনটা তাড়াতাড়ি হোক। কারও কোনও জনপ্রতিনিধি নেই মাঠে। আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। এটা তো সিস্টেম নয়। আমরা যতটুকু করছি এই ৬ মাসে, বিরোধী দলগুলি সেটুকুও করতে পারেনি, শেষ ১৫ বছর, শেষ ৩৪ বছরে। করতে পারেনি, করতে কাউকে দেয়নি। তারা তো বুঝতে পারছে বাংলার মানুষ…আমি ৫০ টা বছর কোথায় ছিলাম। আমাকে এই সরকার কী কী দেওয়ার চেষ্টা করছে।..কোনওভাবে ইলেকশনটাকে বন্ধ করে দেওয়া, এটাই হচ্ছে বিরোধীদের (অভিসন্ধি)...কবে ইলেকশন হবে সেটা আমি বলতে পারবো না, সেটা তো কমিশন, আদালত বলবে। কিন্তু আমরা প্রস্তুত। ইলেকশন তাড়াতাড়ি হোক, আমরা চাই।
রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, উচ্চ আদালত বা সর্বোচ্চ আদালত সবসময় গণতান্ত্রিক বন্দ্যোবস্তের ব্যবস্থায় তারা সব সময় ভোটের পক্ষে, সুতরাং ভোট ডিলে (Delay) যারা করার চেষ্টা করছে, তাঁরা কেন করছে, সেটা সকলেরই জানা। মানুষের সমর্থন নেই। সাংগঠনিক শক্তি নেই। মানুষ দাঁড়াতে চাইবে কিনাও জানি না, ভোটে কটা আসন তাঁরা পাবে, কি পাবে না, বিভিন্ন রাজনৈতিক দল ? …তাঁদের জন্য ভোটটা না হলেই ভাল হয় !’ কটাক্ষ রাজ্যের মন্ত্রীর।
কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে সোমবার। কলকাতা পুরভোট সংক্রান্ত সব মামলা একসঙ্গে শোনা হবে, মৌখিকভাবে জানিয়েছেন প্রধান বিচারপতি।'সিঙ্গল বেঞ্চে ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না', আগেই এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল।
Before You Go
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি





















