এক্সপ্লোর

Airport Bus Service: নো স্টপ পরিষেবায় এয়ারপোর্ট থেকে বাসে সোজা হাওড়া স্টেশন, কত ভাড়া লাগবে?

Bus Service: উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। জানা গিয়েছে ভোর থেকে রাত পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা।

কলকাতা: এয়ারপোর্ট (Airport) থেকে হাওড়া স্টেশন (Howrah Station) সোজা বাসে। তাও কোনও স্টপেজে না দাঁড়িয়ে। ভাড়াও সকলের জন্য এক। বিমানবন্দরের সঙ্গে বাকি শহরকে যুক্ত করার মেট্রো প্রকল্পের কাজ চলছে এখনও। কিন্তু নানা কারণে প্রকল্পে দেরিও হচ্ছে। এরইমাঝে যাত্রীদের সুবিধার্থে এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশন পর্যন্ত নো স্টপ পরিষেবায় বাস সার্ভিস চালু হল। উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। জানা গিয়েছে ভোর থেকে রাত পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা।

এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশন বাস পরিষেবা-

এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশন মাত্র একঘণ্টায়। নো স্টপ পরিষেবা। ভাড়া মাত্র ১০০ টাকা। আজ থেকে চালু হল WBTCর দুটি এসি শাটল বাস। এয়ারপোর্ট থেকে ছেড়ে কৈখালি- উল্টোডাঙা- কাঁকুড়গাছি- গিরিশ পার্ক- চিত্তরঞ্জন অ্যাভিনিউ- ধর্মতলা- বিবাদী বাগ হয়ে হাওড়া স্টেশন। ফেরার রুটও এক। মাঝে ৩ মিনিটের জন্য এসপ্ল্যানেডে L 20 বাস স্ট্যান্ডে দাঁড়াবে এই শাটল বাস।  যদি কোনও যাত্রীর প্রয়োজন থাকে, তাই বাস ৩ মিনিটের জন্য এসপ্ল্যানেড L 20 বাস স্ট্যান্ড এর সামনে দাঁড়াবে। ভোর থেকে রাত পর্যন্ত মিলবে পরিষেবা। আজ এই বাসের উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন - Airport Bus Service: এয়ারপোর্ট থেকে হাওড়া এবার ১ ঘণ্টায়! শুরু নো স্টপ পরিষেবা, কত দাম হবে টিকিটের?

জানা যাচ্ছে, দেশের যেকোনও মেট্রো সিটিতে এয়ারপোর্ট -এর সঙ্গে রেল স্টেশনের মধ্যে সংযোগরক্ষাকারী গণ পরিবহণ হিসেবে মেট্রো রেল অগ্রগণ্য। কলকাতা বিমানবন্দরের সঙ্গে বাকি শহরকে যুক্ত করার মেট্রো প্রকল্পের কাজ এখনও চলছে। আনুষঙ্গিক নানা কারণে প্রকল্পে দেরী হচ্ছে প্রচুর। তাই বিমানবন্দরে যেতে চাওয়া এবং বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যাওয়া যাত্রীদের জন্য আজ থেকে চালু হল WBTC-র দুটি বাতানুকূল শাটল বাস।  ASS1 নামে এই বাস মাঝে কোথাও থামবে না। আপাতত দুটি ইলেকট্রিক বাস দিয়ে পরিষেবা শুরু হল। রুট জনপ্রিয় হলে বাসের সংখ্যা বাড়বে বলে জানালেন ফিরহাদ হাকিম। কতৃপক্ষকে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন টার্মিনালের ভিতরে এবং বাইরে তাঁদের পাবলিক অ্যাড্রেস ডিসপ্লে বোর্ডে এই বাস সম্পর্কে যাত্রীদের অবহিত করেন।

সেরা শিরোনাম

Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget