এক্সপ্লোর

Akhruzzaman: "জোড়াফুল যেখানে থাকার সেখানেই থাকবে..", সাংবাদিক বৈঠকে তাৎপর্যপূর্ণ মন্তব্য আখরুজ্জামানের

Akhruzzaman Ritabrata On Mamata TMC EC: সাংবাদিক বৈঠকে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের আখরুজ্জামান এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যা বললেন..

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: একদিকে, উপ নির্বাচনে বিকল্প নাম ও প্রতীক পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। দলের নতুন নাম মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, প্রতীক ফুটবল খেলোয়াড়, অনুমোদন কমিশনের।অপরদিকে, ঋতব্রত-তৃণমূলের দলের নতুন নাম গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। ঋতব্রতদের দেওয়া তিন বিকল্প প্রতীকের মধ্যে খাম প্রতীকে অনুমোদন দিল নির্বাচন কমিশন। এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের আখরুজ্জামান এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আখরুজ্জামান বলেন, ' জোড়াফুল ঠিক জায়গায় সুরক্ষিত আছে।সঠিক সময়ে জানতে পারবেন। জোড়াফুল যাদের কাছে থাকার, যেখানে সুরক্ষিত থাকা উচিত, সেখানেই থাকবে। অপেক্ষা করুন, জোড়াফুল যেখানে থাকার, সেখানেই থাকবে।'

আরও পড়ুন, তৃণমূলের নাম ও প্রতীক 'ফ্রিজ' করা কমিশন ও BJP-কে জোর নিশানা রাহুল গান্ধীর

আখরুজ্জামান বলেন, প্রার্থী কে দিয়েছিলেন, প্রার্থী যখন দিয়েছিলেন, গটআপ ম্যাচ করে, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সুবিধা করে দেবার জন্য, যাতে আর কোনও নতুন করে প্রার্থী দিতে না পারে, ..দেখলেন না ২০২৪ সালে কত লড়াই, বিজেপি-এনডিএ-র বিরুদ্ধে কত লড়াই, তারপরে তারপর রাহুল গান্ধীর হাত ধরছে ! রাহুল গান্ধী বাংলার বুকে, নির্বাচনী প্রচার করতে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ভয়ে তাঁকে, সভা করার সুযোগ দিচ্ছে না। অনুমতি দিচ্ছে না। ইন্ডিয়া জোটকে ভেঙে চুরমার করে দিলেন। বিজেপিকে কে বারবার সুযোগ করে দিয়েছে ? তার নাম ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়। ..বিজেপির যদি কেউ বি টিম থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম। সেটা বাংলার মানুষ বুঝে গেছে। মানুষ তাঁকে প্রত্যাখান করেছে। এবং তৃণমূলের সর্বোস্তরের নেতৃত্ব, তাঁরা বুঝতে পেরেছে বলে, বাংলার সমস্ত নেতৃত্ব আজকে বাংলার সঙ্গে আছে। গ্রামীণ এলাকাকে বঞ্চনা করা হয়েছে। সমস্ত ক্যাবিনেট মন্ত্রী কলকাতা বেসড, কালীঘাটের আশেপাশের তাঁরা মন্ত্রী হয়েছেন। সারা বাংলাকে বঞ্চনা করা হয়ছে, এই ১৫ বছরে। আমরা তো মাতৃহারা করিনি, মাকে বাঁচিয়ে রাখতে চেয়েছি। গাছের উপর জোড়াফুল বেঁচে থাকবে। আমরা জল দিয়ে লালন পালন করব। আপনারা দেখতে পাবেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের নেতৃত্বে চলবে। ঘাসের উপর জোড়াফুল, আমাদের সঙ্গে থাকবে। জল যা লাগে, আমরাই বাঁচিয়ে রাখব। ওনাকে আর মায়া কান্না কাঁদতে হবে না। আমাদের নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে, ভরসা আছে। যখন ফাইনাল জাজমেন্ট উনি দেবেন, ঘাসের উপর জোড়াফুল আমাদের সঙ্গে থাকবে। …আমরা যা ডকুমেন্টস সাবমিট করেছি, এবং বাংলার ৮০ শতাংশ তৃণমূল নেতৃত্ব-কর্মী-জনপ্রতিনিধি যেহেতু আমাদের সঙ্গে আছে, নির্বাচন কমিশন সঠিকভাবে উপলব্ধি করেছে, যে ঘাসের উপর জোড়াফুল সুরক্ষিত থাকবে। 

এবিপি আনন্দ: কী বলবেন, এটা কতটা তাৎপর্যপূর্ণ ?  মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেছেন, কংগ্রেসকে সাপোর্ট ..

আখরুজ্জামান: এটা তো আবার প্রমাণ হয়ে গেল, বিজেপির বি টিম কে ,তারা বিজেপিকে সহযোগিতা করতে চাইছেন, এটা আবার প্রমাণ হয়ে গেল। ..এককথায় আমরা বলে এসেছি, বিজেপির প্রকৃত যদি কেউ বি টিম থেকে থাকে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget