এক্সপ্লোর

Alipurduar: কাটা মাথার পর নদীর জলে এবার কাটা পা! কী হচ্ছে সংকোশে?

Elephant Death:উদ্ধার হওয়া কাটা পা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বলে বনদফতরসূত্রে খবর।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: হাতির কাটা মুণ্ড উদ্ধারের তিন দিন পর নদী থেকে উদ্ধার হল হাতির একটি কাটা পা। হাতির দেহের বাকি অংশের খোঁজ চালাচ্ছে বনদফতর। উদ্ধার হওয়া কাটা পা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বলে বনদফতরসূত্রে খবর। 

গত শুক্রবার একইভাবে কুমারগ্রাম ব্লকের অসম-বাংলা সীমান্তের ভলকা-বারোবিশা গ্রাম পঞ্চায়েত এলাকার সংকোশ নদী থেকে উদ্ধার হয়েছিল হাতির কাটা মুণ্ড। সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। রাজ্যের বনদফতর সেটি উদ্ধার করার পরে অসম বনদফতরের সঙ্গে যোগাযোগ করে তার সহযোগিতা নিয়ে তদন্তও শুরু করেছিল। বনদফতরের প্রাথমিক ধারণা ছিল দাঁত পাচারের জন্য অসমের চোরাকারবারীরা হয়তো মেরে থাকতে পারে হাতিটিকে। তারপরেই প্রাণীটির মাথা ভেসে এসেছিল নদীতে। প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে, অসম থেকেই নদীতে ভেসে এসেছে দেহটি। নদীতে এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল এলাকায় হাতির বাকি দেহাংশের খোঁজ চালালেও ধরা পড়েনি কিছুই। সেই তদন্ত চলার মাঝেই আজ সোমবার সন্ধ্যায় স্থানীয় জেলেদের চোখে ধরা পড়ে নদীতে ভাসছে হাতির পা। এরপর স্থানীয় জেলে এবং বনকর্মীদের সাহায্যে ওই দেহাংশ উদ্ধার করে আনা হয়। খোঁজ চলছে বাকি দেহাংশের। 

বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অপূর্ব সেন বলেন, 'পায়ের অংশটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে।' গোটা ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। এই কাটা পায়ের অংশ আগের দিন যে হাতিটির মাথা পাওয়া গিয়েছিল সেটিরই কিনা, নাকি এটি অন্য কোনও হাতির সেই উত্তরের খোঁজ চলছে এখন। এর উপরেই নির্ভর করছে তদন্তের বাকি গতিপ্রকৃতি। এখন প্রশ্ন, যদি অসম থেকেই ভেসে আসে বাতির দেহাংশ। তাহলে ঠিক কোন জায়গায় এই কাজটি করেছে চোরাকারবারীরা। দাঁত নেওয়ার জন্য হাতি মেরে থাকলেও কেন এভাবে দেহাংশ কাটা হল এবং কীভাবে কাটা হল, সেই প্রশ্নেরও উত্তর খুঁজছে বনবিভাগ।

হাতির দাঁতের উপর যে চোরাচালানকারীদের বড় অংশের নজর থাকে, তা কোনও অজানা ঘটনা নয়। মাঝেমধ্যে এই ধরনের সামগ্রী উদ্ধার হওয়ার ঘটনাও ঘটেছে এই রাজ্যে। যেমন, সাড়ে তিন বছর আগে মালবাজারে একটি ঘটনা ঘটে। সে বারের ঘটনায় হাতির দাঁতের পাশাপাশি গন্ডারের শিং-ও উদ্ধার হয়েছিল। উদ্ধার হওয়া সামগ্রীর মূল্য ছিল প্রায় ১ কোটি টাকা। 

আরও পড়ুন: সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দোসর ঘূর্ণাবর্ত, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে চলবে বৃষ্টি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update: আলিমুদ্দিনস্ট্রিটে সিপিএমের প্রার্থী তালিকা ঘোষণা, গ্য়াসের মূল্য়বৃদ্ধির প্রতিবাদে পথে মুখ্য়মন্ত্রী!
আলিমুদ্দিনস্ট্রিটে সিপিএমের প্রার্থী তালিকা ঘোষণা, গ্য়াসের মূল্য়বৃদ্ধির প্রতিবাদে পথে মুখ্য়মন্ত্রী!
BJP News: ফের অশান্ত গিরিশপার্ক, 'বেশিরভাগ বিজেপি কর্মী গ্রেফতার', অভিযোগে আজ তুমুল বিক্ষোভ
ফের অশান্ত গিরিশপার্ক, 'বেশিরভাগ বিজেপি কর্মী গ্রেফতার', অভিযোগে আজ তুমুল বিক্ষোভ
West Bengal Election: ভোটের প্রচারে সরকারি টাকা-সম্পত্তি ব্যবহার নয়! কড়া কমিশন, বেনিয়ম দেখলেই ফোন করুন এই নম্বরে
ভোটের প্রচারে সরকারি টাকা-সম্পত্তি ব্যবহার নয়! কড়া কমিশন, বেনিয়ম দেখলেই ফোন করুন এই নম্বরে
PM Modi : প্রায় একমাস পরেই ভোট, মতুয়াদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
প্রায় একমাস পরেই ভোট, মতুয়াদের বড় বার্তা প্রধানমন্ত্রীর

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India Post : ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
Embed widget