এক্সপ্লোর

Weather Update : সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দোসর ঘূর্ণাবর্ত, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে চলবে বৃষ্টি

Rain Update : বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়। উত্তরবঙ্গের উপরের ৫ জেলাতেও চলবে ভারী বৃষ্টি।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দোসর বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত। আগামী ৩ দিন রাজ্যজুড়ে চলবে বৃষ্টি। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জানিয়েছে আবহাওয়া দফতর। আজ ও কাল বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলায়। উত্তরবঙ্গের উপরের ৫ জেলাতেও চলবে ভারী বৃষ্টি। চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি, জানাল আবহাওয়া দফতর (Metrological Department)। 

মৌসুমী অক্ষরেখার অবস্থান কোথায়- বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া-অফিস। সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে। ইতিমধ্যেই তা উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও বিহারের মুজফ্ফরপুর ও বাংলার মালদার ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

কোথায় কোথায় ভারী বৃষ্টি- আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার প্রভাবে সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েক জেলায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া,  মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

পাহাড়ে জমিয়ে বৃষ্টি- উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। সোম ও মঙ্গল এই দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। সোমবার অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। মঙ্গলবারে অতি ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে।

মহানগরের আবহাওয়া-কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে। আগামী দু তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫.৩ মিলিমিটার। 

আরও পড়ুন- টাকা দিয়ে চাকরি পাওয়া ৪ শিক্ষক গ্রেফতার, নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana:
"ঝাড়াই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget