এক্সপ্লোর

Alipurduar News: পুলিশ দেখে চম্পট পাচারকারী দল, পা বাঁধা অবস্থায় উদ্ধার হল বিশালাকার কচ্ছপ

Turtle Smuggling: পুলিশ জানিয়েছে, বিশালাকার ওই স্ত্রী কচ্ছপটির ওজন প্রায় ৬২ কেজি।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: নজরদারির ফাঁক গলে বিশালাকার কচ্ছপ পাচারের চেষ্টা। কিন্তু বেহাত হয়ে যাওয়ার আগেই সেটিকে উদ্ধার করা গেল। পুলিশের তৎপরতায় বন দফতরের (Forest Department) হাতে নিরাপদে ফেরত গেল কচ্ছপটি (Turtle Smuggling)। তবে অধরা পাচারকারীরা।

পা বাঁধা অবস্থায় উদ্ধার বিশালাকার কচ্ছপ

আলিপুরদুয়ার (Alipurduar News) থানার অন্তর্গত চালনির পাক ধাড়িয়ারহাট এলাকার ঘটনা। চার পা বাঁধা অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয় বিশালাকার ওই কচ্ছপটিকে। পুলিশ দেখে রাস্তার ধারেই কচ্ছপটিকে ফেলে রেখে চম্পট দেয় পাচারকারী দল। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বণ্যপ্রাণী (Wild Animals)পাচারের চক্র ভালই সক্রিয়। নজরদারি চালিয়েও তা রোখা সম্ভব হয় না। এ বারও সেখানে একটি পাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে গোপন সূত্রে খবর পৌঁছেছিল। সেই মতো কড়া নজরদারি চালানো হচ্ছিল। তাতেই পাচারকারীদের খপ্পর থেকে কচ্ছপটিকে উদ্ধার করা গিয়েছে।

আরও পড়ুন: Maheshtala: মহেশতলার আক্রায় বাড়িতে আগুন, মৃত্যু মা ও দুই ছেলের, আটক স্বামী। Bangla News

পুলিশ জানিয়েছে, বিশালাকার ওই স্ত্রী কচ্ছপটির ওজন প্রায় ৬২ কেজি। দৈর্ঘ্যে প্রায় চার ফুট, প্রস্থে আড়াই ফুট। পাচারের সময় নজরদারি দেখে ভয় পেয়ে যায় পাচারকারী দল। ধরা পড়ার ভয়ে তাই পা বাঁধা অবস্থাতেই রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায়। সেই অবস্থাতেই কচ্ছপটিকে উদ্ধার করা হয়।

বন দফতরের হাতে তুলে দেওয়া হল পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার কচ্ছপ

আলিপুরদুয়ার পুলিশের এসডিপিও দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, কচ্ছপটিকে উদ্ধার করে প্রথমে আলিপুরদুয়ার থানায় নিয়ে আসা হয়। তার পর বক্সা বন দফতরের দমনপুর রেঞ্জের হাতে তুলে দেওয়া হয় সেটিকে।

বক্সা বন দফতরের প্রাণী চিকিৎসক লিটন পাল জানিয়েছেন, রাজাভাতখাওয়া প্রাণী চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হবে কচ্ছপটিকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরই বোঝা যাবে কচ্ছপটির শারিরিক অবস্থা কেমন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget