এক্সপ্লোর

Alipurduar Landslide: ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জের, জলোচ্ছ্বাসে আলিপুরদুয়ারের রাস্তায় ধস

Landslide News: আজ ভোরে হাসিমারা ঝোড়ায় জল উপচে ভেসে যায় আশপাশের এলাকা। হাসিমারা ঝোড়ায় জলোচ্ছ্বাসে আলিপুরদুয়ারের জয়গাঁও শহরে ঝর্নাবস্তির রাস্তায় ধস।

অরিন্দম সেন ও রাজা চট্টোপাধ্যায়, আলিপুরদুয়ার: ভুটান (Bhutan) পাহাড়ে প্রবল বৃষ্টির জের। হাসিমারা ঝোড়ায় জলোচ্ছ্বাসে আলিপুরদুয়ারের (Alipurduar) জয়গাঁও শহরে ঝর্নাবস্তির রাস্তায় ধস। জয়গাঁওয়ের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন। আজ ভোরে হাসিমারা ঝোড়ায় জল উপচে ভেসে যায় আশপাশের এলাকা। স্থানীয়দের আশঙ্কা, নদীগর্ভে তলিয়ে যেতে পারে ঝর্নাবস্তি সংলগ্ন একাধিক বাড়ি। ঘটনাস্থলে ব্লক প্রশাসনের আধিকারিক। রাস্তা মেরামতির তোড়জোড় চলছে।

জয়গাঁও শহরে ঝর্নাবস্তির রাস্তায় ধস: আগামী কয়েকদিন উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরই মধ্যে প্রবল বৃষ্টি ভুটান পাহাড় এবং সিকিম পাহাড়ে। আলিপুরদুয়ারের জয়গাঁও শহরে ঝর্নাবস্তির রাস্তায় ধস হয় এদিন। হাসিমারা ঝোড়ায় জলোচ্ছ্বাসের জেরেই এই অবস্থা। এই ধসের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন আশপাশের এলাকার সঙ্গে। আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যে নদী গর্ভে তলিয়ে যেতে পারে একাধিক বাড়ি। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে প্রশাসনের আধিকারিকরা। যেভাবে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে, তাতে আতঙ্কিত স্থানীয়রা। 

ঝর্নার জল খেতে বাধ্য হচ্ছেন পর্যটকরা: সম্প্রতি প্রবল বৃষ্টির জেরে শনিবার সিকিমের ( Sikkim ) সিংতামে ধসও নামে। এমন আরও ধস নামার আশঙ্কার কথাও শুনিয়ে রেখেছিলেন আবহাওয়া অফিসের অধিকর্তারা। তাই পর্যটকরা ভয়কে সঙ্গী করেই ব্যাগ পিঠে তুলে নিচ্ছেন। এরই মধ্যে ধস নেমেছে নেপালে ( Nepal Disaster )। আর তার জেরে  নেপালে গিয়ে ধসে আটকে পড়লেন বহু বাঙালি পর্যটক। সম্প্রতি মুক্তিনাথ দর্শনে যান রাজ্যের বিভিন্ন জেলার বাঙালি পর্যটকরা। তাঁরা জানিয়েছেন, গত পাঁচদিন ধরে নেপালে প্রবল বৃষ্টি হচ্ছে। প্রায় ১৫টি জায়গায় ধস নেমেছে। এর ফলে আটকে পড়েছে পর্যটক বোঝাই একাধিক গাড়ি। খাবার ও পানীয় জলের সমস্যাও প্রকট হচ্ছে প্রতিনিয়ত। ঝর্নার জল খেতে বাধ্য হচ্ছেন পর্যটকরা। দিল্লির তরফে নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ করে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। 

এদিকে উত্তরপ্রদেশে একটানা প্রবল বৃষ্টি। বহু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। লখনউ, আগরা, গোন্ডা ও বুলন্দশহর জেলায় আজও সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।উত্তরাখণ্ডেও গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। মহারাষ্ট্রের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সিকিম ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। প্রবল বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পং ও সিকিমে ধসের আশঙ্কা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

আরও পড়ুন: North 24 Parganas Weather: ভোররাতে তুমুল বৃষ্টি, সকাল হতেই রোদের দেখা, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ

ভিডিও

Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget