এক্সপ্লোর

Elephant Attack: ঘাস কাটতে গিয়ে চলে গেল প্রাণ, হাতির আক্রমণে মৃত্যু চা শ্রমিকের

Alipurduar News: জানা গেছে, আজ ভোর ৫টা নাগাদ নাংডালা চা বাগানের বাসিন্দা মঞ্জিত খালকো প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: হাতির আক্রমণে চা বাগান শ্রমিকের (Elephant Attack) মর্মান্তিক মৃত্যু। মৃত শ্রমিকের নাম মঞ্জিত খালকো। ঘটনায় বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয়রা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত নাঙডালা চা বাগানে। জানা গেছে, আজ ভোর ৫টা নাগাদ নাংডালা চা বাগানের বাসিন্দা মঞ্জিত খালকো প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। চা বাগানের 'N-D সেকশন নং ২'-এ হঠাৎই একদল হাতির মুখোমুখি পড়েন তিনি। হাতির দল সেখানেই তাঁকে পিষে মারে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা বন বিভাগকে জানায়। দলগাঁও বন বিভাগের কর্মীরা এসে মঞ্জিত খালকোর দেহ উদ্ধার করেন। এই ঘটনার পর থেকেই নাঙডালা চা বাগান এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা মনোজ লাকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, "আমরা ব্যাপক ভয়ে রয়েছি। অনেকে ভয়ে কাজে পর্যন্ত যায়নি। এমন ঘটনা বারবার হওয়া সত্ত্বেও বনদফতর খামখেয়ালি করছে। রাতের কথা বাদ দিন। দিনের বেলাতেও হাতির দল এলাকায় থাকছে। বন দফতর দ্রুত এর কোনো সুরাহা করুক।" এদিকে, দালগাঁও বন দফতরের আধিকারিক ধনঞ্জয় রায় এই ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, "আমরা সর্বদা মাইকিং করে সচেতনতার চেষ্টা করে থাকি। মৃতের পরিবার বন দফতরের নিয়মানুসারে আর্থিক ক্ষতিপূরণ পাবে।''

এর আগে গত এপ্রিল মাসে ধান তোলার আগে বড় বিপর্যয়ের মুখে পড়েন কৃষকরা। ৬০ থেকে ৬২টি হাতির একটি দল বাঁকুড়ার পাত্রসায়ের রেঞ্জ এলাকায় কৃষি জমির উপর রাতভর তাণ্ডব চালাল। পাত্রসায়ের রেঞ্জের কুশদ্বীপ বিটের ডিহিলাপুর মৌজা এলাকায় প্রায় ২৫০ থেকে ৩০০ বিঘা বোরো ধানের ওপর রাতভর তাণ্ডব চালায় তারা। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কৃষি জমিতে। জানা যায় গত বছরের ১৯ ডিসেম্বর বাঁকুড়া জেলায় প্রবেশ করেছিল ৬০ থেকে ৬২ টি হাতির একটি দল। দীর্ঘ ১১২ দিন বরজোড়া জঙ্গলে এই হাতিগুলি থাকার পর পুনরায় তারা মেদিনীপুরের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। তার আগে পাত্রসায়ের ব্লকের ডিহিলাপুর এলাকায় ৬০ থেকে ৬২টি হাতির একটি দল এলাকার ২৫০ থেকে ৩০০ বিঘা ধানজমির উপর রীতিমতো তাণ্ডব চালায়। এলাকার কৃষকরা বোরো ধান চাষ করেছিলেন জমিতে। কিন্তু ধান তোলার আগে এই ঘটনার জেরে বিপদের মুখে পড়েন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget