এক্সপ্লোর

Alipurduar News: তারে প্যাঁচানো দেহ উদ্ধার, হাতির মৃত্যু ঘিরে ধোঁয়াশা আলিপুরদুয়ারে

Elephant Death: বন দফতর সূত্রে জানা যায়,  একটি সুপারি বাগানে ঢোকার সময় মুখ থুবড়ে পড়ে হাতিটি।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: অস্বাভাবিক মৃত্যু হল একটি হাতির (Elephnat Death)। ঘটনাটি ঘটেছে মাদারিহাট বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। হাতির মৃত্যুর খবর সামনে আসতেই বিভিন্ন গ্রাম থেকে তাকে দেখতে ভিড় জমে যায়। 

হাতির মৃত্যুর ঘিরে ধোঁয়াশা: জানা যায়, রবিবার সকালে স্থানীয়রা একটি সুপারি বাগানের কাছে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বন দফতরকে খবর দেন। ঘটনাস্থলে বনকর্মীরা ছুটে আসেন। তবে হাতি মৃত্যু ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তদন্তে মাদারিহাট বন দফতর। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

অপর দিকে খবর চাউর হতেই বিভিন্ন গ্রাম থেকে হাতিটিকে দেখার জন্য অগণিত মানুষ ছুটে যান। বন দফতর সূত্রে জানা যায়,  একটি সুপারি বাগানে ঢোকার সময় মুখ থুবড়ে পড়ে হাতিটি। সুপারি বাগানের চারিদিকে লোহার বিদ্যুৎবাহী  তার বাঁধা অবস্থায় দেখা গিয়েছে। হাতিটির দেহেও প্যাঁচানো ছিল লোহার তার। খবর পেয়ে ঘটনাস্থলে যান মাদারিহাটের রেঞ্জার শুভাশিস রায়, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপনারায়ণ সিনহা। বিদ্যুতের তারের সংস্পর্শে হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে বন দফতর। মৃত্যুর সঠিক কারণ জানতে হাতিটির দেহের ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত ৫ মে মাদারিহাট এলাকাতে  হাতির হানা মৃত্যু হয় এক যুবকের। ঘটনার আগের রাতে তিনটি হাতি তাণ্ডব চালায় মধ্য মাদারিহাটে। বাড়ি থেকে বেশ কিছু দূরে হাতির আওয়াজ পেয়েই বাড়ির বাইরে বেরিয়েছিলেন ওই যুবক। তাঁর পাশেই হাতি রয়েছে বুঝতে পারেননি আকাশ। মুহূর্তের মধ্যেই আকাশকে শুঁড়ে পেঁচিয়ে তুলে নিয়ে যায় প্রায় এক কিলোমিটার দূরে। সেখানেই আছাড় মেরে ফেলে দেয় হাতি। রাতভর খুঁজেও তাঁর হদিশ মেলেনি। এরপর ৫ মে সকালে উদ্ধার হয় দেহ।  

অন্যদিকে, সুন্দরবনের নেতিধোপানি ক্যাম্পের কাছে কেওড়াসুতির জঙ্গলে চোরাশিকারিদের হাতে খুন হলেন বন দফতরের কর্মী। বন দফতরের দাবি, গতকাল সন্ধেয় সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের কর্মীরা বোটে চড়ে টহল দিচ্ছিলেন। সেইসময় বাংলাদেশের দিক থেকে একটি বোটে চড়ে চোরাশিকারিরা কেওড়াসুতির জঙ্গলে ঢোকে। বাধা দিলে, তাদের সঙ্গে সংঘর্ষ বাধে বন দফতরের কর্মীদের। বন দফতরের কর্মী অমলেন্দু হালদার নিখোঁজ হয়ে যান।আজ ভোর ৫টা নাগাদ কেওড়াসুতির জঙ্গল থেকে ওই বন দফতরের কর্মীর দেহ উদ্ধার হয়। তাঁর মাথার পিছনে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বন দফতরের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সুন্দরবন কোস্টাল থানার পুুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Corona Update: উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন প্রজাতি, বাংলায় আক্রান্ত ৩০

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: সরকার বদলাতেই দিনে কর বেড়েছে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? বীরভূমে তল্লাশিতে পুলিশ
সরকার বদলাতেই দিনে কর বেড়েছে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? বীরভূমে তল্লাশিতে পুলিশ
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget