এক্সপ্লোর

Alipurduar: উত্তরে পিএফ-রাজনীতি, বিজেপি বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের

শুক্রবারই, চা শ্রমিকদের একাধিক দাবি নিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী ও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বাড়ির সামনে বিক্ষোভে বসেছিল তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC।

আলিপুরদুয়ার: সাংসদের পর এবার বিজেপি (BJP) বিধায়ক, বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ। তৃণমূলের (TMC) নেতৃত্বে আলিপুরদুয়ারের (Alipurduar) বিজেপি বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয় রবিবার। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের বাড়ির সামনে অবস্থানে বসেন চা শ্রমিকদা। তাঁদের পিএফ-সহ ৪ দফা দাবিতে বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। দুর্নীতি থেকে নজর ঘোরাতেই তৃণমূলের বিক্ষোভ বলে এই ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি।

শুক্রবারই, চা শ্রমিকদের একাধিক দাবি নিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী ও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বাড়ির সামনে বিক্ষোভে বসেছিল তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC। আর রবিবার, একই দাবিতে, আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের বাড়ির অদূরে, অবস্থান-বিক্ষোভ শুরু করল তৃণমূল নেতৃত্ব। 

বকেয়া ডিএ ও দুর্নীতিহীন নিয়োগের দাবিতে, রবিবার তৃতীয় দিনে পড়েছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠনের যৌথ আন্দোলন। এনিয়ে আন্দোলন যখন তীব্রতর করার পথে হাঁটছে তাঁরা, তখনই, পাল্টা পিএফ ইস্য়ুতে বিজেপিকে চেপে ধরার কৌশল নিয়েছে তৃণমূল।

আলিপুরদুয়ার শহরে, বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের বাড়ি থেকে ৫০ মিটার দূরে, অস্থায়ী প্য়ান্ডেল করে, বিক্ষোভ-আন্দোলন শুরু করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁদের দাবি-দাওয়া মূলত চারটি।

  • গত কেন্দ্রীয় বাজেটে চা শ্রমিকদের জন্য বরাদ্দ হওয়া ১ হাজার কোটি টাকার খরচের হিসেব দিতে হবে। 
  • অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের অবিলম্বে পিএফ মেটানো।
  • ৫৮ থেকে বাড়িয়ে চা শ্রমিকদের অবসরের বয়স ৬০ করা।
  • চা শ্রমিকদের সন্তানদের জন্য স্কলারশিপ পুনরায় চালু করতে হবে। 

তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়ের কথায়, অভিষেক বন্দ্য়োপাধা্য়ায় ঘোষণা করেছিলেন ৩১ ডিসেম্বরের মধ্যে পিএফের টাকা জমা না পড়লে, বৃহত্তর আন্দোলন হবে। হাজারহাজার কোটি পাওনা। কেন্দ্র টাকা না দিলে কেন্দ্রের প্রতিনিধিদের বাড়ির সামনে ধর্না।

আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের কথায়, সাধারণ মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্য় করছে। তারা চা বাগানের ইসু তুলে ধরছে। অধিকাংশ মানুষ প্রভিডেন্ট ফান্ড পায় না, তার জন্য় দায়ী মালিক কর্তৃপক্ষ। শাসক মালিকপক্ষের বাড়ির সামনে বসে আন্দোলন করলে শ্রমিকদের উপকার হোতো। চটকদা রি, চমকপ্রদ, গিমিকের পলিটিকস

উত্তরবঙ্গের কর্মসংস্থানের অন্য়তম প্রধান মাধ্য়ম চা বাগান! পঞ্চায়েত ভোটের আগে, সেই চা শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে তুঙ্গে রাজনীতির লড়াই কিন্তু গরিব মানুষগুলোর দুর্দশা কবে ঘুঁচবে? এখন প্রশ্ন এটাই।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Suvendu Case : 'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget