এক্সপ্লোর

North Dinajpur: যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, আজ ব্যবসা বন‍্ধের ডাক ইসলামপুরে

Islampur News: বছর ২৭-এর অসীম কাজ করতেন মামা রতন সাহার কাপড়ের দোকানে। অভিযোগ, বেতন বাকি রাখার অপবাদ দিয়ে রতনকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন দোকানের পুরনো কর্মচারী

সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: উত্তর দিনাজপুরের (North Dinajpuir) ইসলামপুরে দিনেদুপুরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ তোলাবাজদের বিরুদ্ধে। বিজেপির দাবি, নিহত অসীম সাহা যুব মোর্চার শহর মণ্ডলের সম্পাদক। খুনের প্রতিবাদে ইসলামপুর শহরে আজ ব্যবসা বন‍্ধের ডাক দিয়েছে বিজেপি (BJP) জেলা নেতৃত্ব। সকাল থেকে দোকানপাট বন্ধ, বাজারও বসেনি।               

যুবককে কুপিয়ে খুনের অভিযোগ: বেতন বাকি রাখার অপবাদ দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে তোলা আদায়ের চেষ্টার অভিযোগ। বাধা দেওয়ায় ব্যবসায়ীর ভাগ্নে অসীম ও তাঁর বন্ধুকে এলোপাথাড়ি কোপায় অভিযুক্ত ওই যুবক। গুরুতর জখম ব্যবসায়ীর ভাগ্নের রাতে মৃত্যু হয় শিলিগুড়ির নার্সিংহোমে। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও একজন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বীজহাট্টি এলাকার ঘটনা। গোটা ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

ঠিক কী অভিযোগ?

বস্ত্র ব্যবসায়ীর অভিযোগ, তাঁর পুরনো কর্মচারী বকেয়া বেতনের দাবিতে কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছিলেন। সম্প্রতি তাঁর বন্ধুও বকেয়া আদায়ের নাম করে তোলা চাইতে শুরু করে। আজ সকালে ওই বন্ধু দোকানে চড়াও হয়ে হামলা চালায়। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন ব্যবসায়ীর ভাগ্নে ও আরও একজন। আহতরা হাসপাতালে ভর্তি। ইসলামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুই অভিযুক্ত পলাতক।                               

এদিকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর মৃত্যু ঘিরে রহস্যের খাসমহল নেতাজিনগর থানার শ্রী কলোনিতে। সপ্তাহখানেক নিখোঁজ থাকার পর পাশের বাড়ির পরিত্যক্ত ঘর থেকেই পচাগলা দেহ উদ্ধার হল অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর। পরিবারের দাবি, পড়শিরা ষড়যন্ত্র করে খুন করেছে তাঁকে। ৬৮ বছরের ওই প্রৌঢ়ের নাম বিপ্লব পাল। পরিবারের দাবি, গত ১৪ জুলাই থেকে নিখোঁজ ছিলেন তিনি। গত কাল অর্থাৎ শনিবার রাতে পাশের বাড়ির পরিত্যক্ত ঘর থেকে প্রৌঢ়ের পচাগলা দেহ উদ্ধার হয়। যেখানে দেহ মেলে, তার চারপাশে প্রায় ৬ ফুট উঁচু পাঁচিল রয়েছে। সেই পাঁচিল টপকে ভিতরে ঢোকা প্রৌঢ়ের পক্ষে অসম্ভব বলেই মনে করছে পরিবার। কী ভাবে মৃত্যু, খতিয়ে দেখছে নেতাজিনগর থানার পুলিশ।                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: North 24 Parganas Weather: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ভোর থেকে দফায় দফায় বৃষ্টি উত্তর ২৪ পরগনায়

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari : নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
South 24 Pargana: নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
West Bengal: মদের দোকান থেকে কয়েকলক্ষ টাকা চুরি, মদের বোতল, কিসমিস ও খেজুর নিয়ে চম্পট!
মদের দোকান থেকে কয়েকলক্ষ টাকা চুরি, মদের বোতল, কিসমিস ও খেজুর নিয়ে চম্পট!

ভিডিও

Arnab Cyclone News | ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে ল্যান্ডফল 'অর্ণব'-এর | ABP ANANDA LIVE
Rahul Gandhi: টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Arnab Cyclone Update News | ঝোড়ো হাওয়ায় অন্ধ্র-ওড়িশার উপকূলে উপড়ে গেছে বহু গাছপালা
Ritabrata Banerjee |
Sumit Roy | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়কে আনা হল আলিপুর আদালতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget