এক্সপ্লোর

Mamata Banerjee: শূন্য হয়ে গিয়ে মহাশূন্যে গেছে, তবু লজ্জা নেই ; CPIM -কে আক্রমণ মমতার

বাঙালিদের নিশানার অভিযোগে রাজপথে মমতা। এদিন ধর্মতলার সভা থেকে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী।

কলকাতা: বাংলা বললেই ভিন রাজ্যে বাংলাদেশি বলে তকমা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে মোদির বঙ্গ সফরের ঠিক আগে পথে নামলেন মমতা-অভিষেক। বৃষ্টি মাথায় নিয়েই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল করেন তাঁরা। আর মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে আক্রমণ করেন সিপিএমকে। 

বাঙালিদের নিশানার অভিযোগে রাজপথে মমতা। এদিন ধর্মতলার সভা থেকে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। একই সারিতে এনে আক্রমণ শানান সিপিএমকেও। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আরেকটা হচ্ছে এই সিপিএম দল। লজ্জা নেই। শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে। তাও লজ্জা নেই। রাম-বাম জোট বেঁধেছে। এই সব অত্যাচার করে ভোটার লিস্টে নাম বাদ দিয়ে... স্বপ্ন দেখছে আবার কেশপুর, গড়বেতা, ছোট আঙারিয়ায় হত্যা করবে। আবার কোচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে। আবার কৃষক-শ্রমিকদের হত্যা করবে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে, সাথে সাথ মিলিয়ে। জগাই-মাধাই-গদাই হয়েছে সব ভাই ভাই। এদের চিহ্নিত করুন। আর ভোটার লিস্ট যখন হবে দরকার হলে একদিন অফিস কামাই করবেন। কিন্তু নামটা তুল দেখে আসবেন। আর নাম যেন কাটতে না পারে দেখে আসবেন।'' 

 

এদিন তৃণমূলনেত্রী বলেন, "আমি গুজরাতি ভাষায় কথা বলতে পারি। আমি পাঞ্জাবি ভাষা জানি। সবাইকে সম্মান করি। আপনারা কেন আমাদের ওপর অত্যাচার করছেন। কেউ কাজ করলে হঠাৎ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন। তাঁর বয়স্ক মাকে, স্ত্রীকে, বাচ্চাগুলোকে। কী অপরাধ করেছে, বাংলায় কথা বলেছে? আমাদের রাজ্যেও দেড় কোটির বেশি পরিযায়ী শ্রমিক রয়েছে। আমরা কখনও এরকম করি না। ভেবে রাখবেন। আমরা ইজ্জত করি, আপনারা বেইজ্জত করেন। কাল মতুয়াদের ওপর অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে। ভোটের সময় মতুয়াদের বাড়ি যান। আর অন্যসময় অত্যাচার। রাজবংশীদেরও... উদয়ন জানে কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। তাদের জেলে রাখা হয়েছে। কোচবিহারের লোকেরা কী অপরাধ করল। নদিয়ার লোকেদের ছত্তীশগড়ে, দিল্লিতে জলের কানেকশন, ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন। আমাদের এমপিরা তাদের নিয়ে ধর্না করেছেন। ছত্তীশগড়ে মহুয়া গেছেন। বনগাঁ গাইঘাটার মানুষের ওপর পুণেতে অত্যাচার হয়েছে। রাজবংশী যাঁরা তাঁদের অসম সরকার নোটিস পাঠিয়েছে। থাকে বাংলায় নোটিস পাঠিয়েছে অসম সরকার। বাংলায় কথা বললে বাংলাদেশি হয়ে গেল? আমার কর্পোরেশনে ৯০ শতাংশ নন বেঙ্গলি কাজ করে। কখনও বলেছি কেন করেন, একজনকেও বের করেছি? আমাদের লোক মুম্বইয়ে সোনার কাজ করেন। কোথায় পাবেন? আমি তো বলি চলে এস। একটা রুটি থাকলে আপনাকে অর্ধেক দেব।'' 

 

সেরা শিরোনাম

Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget