এক্সপ্লোর

Bankura News: টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধেই সরব তৃণমূল

অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরব হলেন পঞ্চায়েতের উপপ্রধান ও সদস্যরা।

তুহিন অধিকারী, বাঁকুড়া: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধেই সরব হল তৃণমূল (TMC)। বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল পরিচালিত অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হলেন পঞ্চায়েতেরই উপপ্রধান ও সদস্যরা । যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। 

ফের টেন্ডার দুর্নীতির অভিযোগ ! পূর্ব মেদিনীপুরের (Purba Midnapur) রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলার য়খন তদন্ত করছে সিবিআই (CBI), তখন টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলই সরব হল বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে (Bishnupur)। অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরব হলেন পঞ্চায়েতের উপপ্রধান ও সদস্যরা। তাঁদের অভিযোগ, ই-টেন্ডার না করে ম্যানুয়াল টেন্ডার করে নিজের লোকেদের টেন্ডার পাইয়ে দেন প্রধান গুরুদাস বন্দ্যোপাধ্যায়। টেন্ডার ডাকা হলেও অনেক প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাৎ করেছেন। এনিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলায় উপ প্রধানকে প্রধানের হুমকির মুখেও পড়তে হয়।

তদন্তের দাবি: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এবং তদন্তের দাবি করে বিডিও ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের তিন পঞ্চায়েতের সদস্য ও উপপ্রধান। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। 

অযোধ্যা গ্রাম পঞ্চায়েত  প্রধান গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, ওনারা যে অভিযোগটা করেছেন সেটা সমপূর্ণ ভিত্তিহীন। এরকম ভিত্তিহীন অভিযোগ বারবার করছেন। আমি বিডিও সাহেবের কাছে জানবো যে মিথ্যে অভিযোগ কেনো তিনি নিচ্ছেন। উপপ্রধান কে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন উপপ্রধান পঞ্চায়েতেই আসেন না। কোনো যোগাযোগ রাখেন না।

কটাক্ষ বিজেপির: তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল সরব হওয়ায় কটাক্ষ করেছে বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি দেবপ্রিয় বিশ্বাসের কথায়, প্রধানের বিরুদ্ধে আমরাই প্রথম অভিযোগ সামনে আনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক প্রধান কেই সরিয়ে দিচ্ছেন। কিন্তু এখানে মনে হয় কাটমানি ঠিকঠাক পৌঁছে যাচ্ছে তাই যেখানেই অভিযোগ জানান কোনও কাজ হবে না।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায় বলছেন, যে কোনো দুর্নীতি নিয়ে প্রশাসনকে যদি কেউ জানায় প্রশাসন প্রশাসনের কাজ করবে। যদি অভিযোগ প্রমাণ হয় দল তাকে উপযুক্ত সাজা দেবে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনাকে ঘিরে অস্বস্তিতে শাসক শিবির। 

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
Kali Puja Unknown Story: রাতে মন্দির থেকে ঘুরতে বেরোতেন কালীমূর্তি, শাড়িতে লেগে থাকত চোরকাঁটা! অবাক করা এক লোকশ্রুতি
রাতে মন্দির থেকে ঘুরতে বেরোতেন কালীমূর্তি, শাড়িতে লেগে থাকত চোরকাঁটা! অবাক করা এক লোকশ্রুতি
Suvendu Adhikari : নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
South 24 Pargana: নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের

ভিডিও

BJP TMC Clash |
Suvendu Adhikari |
TMC News:
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget