এক্সপ্লোর

Amartya Sen Update: বিশ্বভারতীর উচ্ছেদ-হুঁশিয়ারি, এবার আদালতের দ্বারস্থ হলেন অমর্ত্য সেন

এদিকে, ৬ মে-র ডেডলাইন দিয়ে সরাসরি উচ্ছেদের নোটিস দেয় বিশ্বভারতী। নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি না করলে বলপ্রয়োগের হুঁশিয়ারিও দেওয়া হয়।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বিশ্বভারতীর উচ্ছেদ-হুঁশিয়ারির বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হলেন অমর্ত্য সেন। সিউড়ি জেলা আদালতে মামলা দায়ের করেছেন তাঁর আইনজীবী। আগামী ১৫ই মে মামলার শুনানি।

আদালতের দ্বারস্থ অমর্ত্য সেন: এদিকে, ৬ মে-র ডেডলাইন দিয়ে সরাসরি উচ্ছেদের নোটিস দেয় বিশ্বভারতী। নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি না করলে বলপ্রয়োগের হুঁশিয়ারিও দেওয়া হয়। অমর্ত্য় সেনের বাড়ি, প্রতীচীর গেটে আটকে দেওয়া হয়েছে সেই নোটিস। বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, তাদের ১৩ ডেসিমল জমি অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীর মধ্যে ঢুকে রয়েছে। এদিকে, নোবেলজয়ী অর্থনীতিবিদের পাল্টা দাবি, প্রতীচীর জমি তাঁর বাবা লিজ নিয়েছিলেন। উত্তরাধিকার সূত্রে তিনি তা ভোগ করছেন। অমর্ত্য় সেনের মতো বিশ্ববরেণ্য় ব্য়ক্তির সঙ্গে এই আচরণে ইতিমধ্যেই সরব হয়েছেব বিদ্বজ্জনেরা।

তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী, আচার্য ক্ষিতিমোহন সেনের নাতি। তাঁর নাম রেখেছিলেন স্বয়ং কবিগুরু। নোবেলজয়ী অর্থনীতিবিদ সেই অমর্ত্য় সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে উচ্ছেদের নোটিস ঝুলিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এবার এনিয়ে সভা করে নিন্দা প্রস্তাব গ্রহণ করলেন বিদ্বজ্জনরা। বৃহস্পতিবার নন্দন থ্রি-তে একটি সভা করে সামাজিক মর্যাদা রক্ষা সমিতি নামে এই সংগঠন। অমর্ত্য় সেনের পাশে দাঁড়িয়ে, বিশ্বভারতী কর্তৃপক্ষের আচরণের তীব্র নিন্দা করেন বিদ্বজ্জনরা।

বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, তাদের ১৩ ডেসিমল জমি অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীর মধ্যে ঢুকে রয়েছে।নোবেলজয়ী অর্থনীতিবিদের পাল্টা দাবি, প্রতীচীর জমি তাঁর বাবা কিনেছিলেন। উত্তরাধিকার সূত্রে তিনি তা ভোগ করছেন। ১৪ এপ্রিল নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে নোটিস ঝোলায় বিশ্বভারতী। যার পাল্টা আইনজীবী মারফত চিঠি পাঠান নোবেলজয়ী অর্থনীতিবিদ। তারপরই ৬ মে-র ডেডলাইন দিয়ে সরাসরি উচ্ছেদের নোটিস দেয় বিশ্বভারতী। নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি না করলে বলপ্রয়োগের হুঁশিয়ারিও দেওয়া হয়। অমর্ত্য় সেনের মতো বিশ্ববরেণ্য় ব্য়ক্তির সঙ্গে এই আচরণ মেনে নিতে পারছেন না বিদ্বজ্জনরা। ৫ মে শান্তিনিকেতনে, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য়মে প্রতিবাদ প্রদর্শনের কর্মসূচি নিয়েছেন তাঁরা। এর আগে বিশ্বভারতী কর্তৃপক্ষের পদক্ষেপের নিন্দায় ট্য়ুইট করেছেন অর্থনীতিবিদ কৌশিক বসু। খোলা চিঠি দিয়ে সরব হয়েছেন পবিত্র সরকার, শমীক বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়রাও।

আরও পড়ুন: Benefits of Raw Mango: কাঁচা আমের স্বাদে লুকিয়ে বহু গুণ, স্বাস্থ্য ফেরাবে কীভাবে?

সেরা শিরোনাম

News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
Road Color Controversy: রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget