এক্সপ্লোর

Amartya Sen: 'আমাকে দু’চার ঘা দিয়ে দিল্লির উপকার করতে চাইছেন', বিশ্বভারতীর উপাচার্যকে কটাক্ষ অমর্ত্যের

Bidyut Chakraborty: জমি জরিপ করতে চেয়ে সম্প্রতি বিশ্বভারতীর তরফে চিঠি দেওয়া হয় অমর্ত্যকে। তার পরই, শুক্রবার পৈতৃক ভিটের মিউটেশনের জন্য আবেদন জানিয়েছেন অমর্ত্য।

বোলপুর: জমি বিতর্কের মধ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen(। দিল্লির লোকজন তাঁকে পছন্দ করেন না বলে আগেই অভিযোগ করেছিলেন। দিল্লির উপকার করতেই তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে এ বার অভিযোগ তুললেন তিনি। ওই জমি যে তাঁদের, তা-ও একবার স্পষ্ট ভাবে জানিয়ে দেন অমর্ত্য (Visva Bharati Land Dispute)। 

বিদ্যুৎ চক্রবর্তীর  বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন অমর্ত্য সেন

জমি জরিপ করতে চেয়ে সম্প্রতি বিশ্বভারতীর তরফে চিঠি দেওয়া হয় অমর্ত্যকে। তার পরই, শুক্রবার পৈতৃক ভিটের মিউটেশনের  জন্য আবেদন জানিয়েছেন অমর্ত্য। সে খবর সামনে আসার পর শনিবার এবিপি আনন্দের মুখোমুখি হন অমর্ত্য। তিনি বলেন, "উনি মনে করতে পারেন যে, আমাকে দু'চার ঘা দিলে দিল্লির উপকার হতে পারে। উপাচার্য কী করবেন, সেটা অনুমান করা সম্ভব নয়। দিল্লির সরকারের কাজে আমি সন্তুষ্ট নই। উনি সম্ভবত সন্তুষ্ট।"

যে জমির উপর মালিকানা দাবি করছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ, সেটি ১৯৪৩ সালে তাঁর বাবা ইজারায় নেন বলেও এ দিন ফের জানান অমর্ত্য। তিনি বলেন, "বাল্য বয়স থেকে এখানে থাকি আমি। এখানে চিড়ে-মুড়ি খেয়ে ক্লাসে গিয়েছি। সেটা আমার না হয়ে ওদের হয়ে গেল কী করে? লিজে লেখা রয়েছে, ১৯৪৩ সালে বাবা লিজ নিয়েছিলেন। এ সমস্তর মধ্যে একটা খুব ভাববার বিষয় রয়েছে।"

আরও পড়ুন: Amartya Sen: 'আমাকে দু’চার ঘা দিয়ে দিল্লির উপকার করতে চাইছেন', বিশ্বভারতীর উপাচার্যকে কটাক্ষ অমর্ত্যের

শান্তিনিকেতনে ১৩ ডেসিমেল জমির মালিকানা নিয়ে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বেশ কিছু দিন ধরেই সংঘাত চলছে অমর্ত্যর। বিশ্বভারতীর দাবি, ওই জমি তাদের, জোর করে সেটি দখল করে রাখা হয়েছে। কিন্তু অমর্ত্য সাফ জানিয়েছেন যে, বাড়ির জন্য কিছু পরিমাণ জমি লিজ নিয়েছিলেন তাঁর বাবা, আর কিছুটা কিনে নিয়েছিলেন। সেই নিয়ে টানাপোড়েন চলছে। দু'দিন আগে বিশ্বভারতীর তরফে অমর্ত্যকে চিঠি পাঠিয়ে যৌথ ভাবে জমি জরিপের প্রস্তাবও দেওয়া হয়। তার পরই মিউটেশনের জন্য আবেদন জানালেন অমর্ত্য। 

শান্তিনিকেতনে ১৩ ডেসিমেল জমির মালিকানা নিয়ে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত

সম্প্রতি বীরভূম সফরের মাঝে অমর্ত্যর কাছে হাজির হন খোদ মুখ্যমন্ত্র মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানে পৈতৃক বাড়ির নথি এবং কাগজপত্র অমর্ত্যর হাতে তুলে দেন তিনি। মমতা জানিয়েছিলেন, অমর্ত্যর পৈতৃক বাড়ির যাবতীয় কাগজ উদ্ধার করে অর্থনীতিবিদের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামী দিন আর প্রশ্নের মুখে পড়তে হবে না তাঁকে। যদিও রাজ্যের তরফে দেওয়া ওই কাগজের সত্যতা নিয়েও প্রশ্ন তোলে বিশ্বভারতী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala SFI Chaos: ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
CPIM in Dharmatala Chaos: SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ
SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ
News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |
Narendra Modi on NEET News | প্রশ্নফাঁস রুখতে হাই পাওয়ার্ড কমিটি টাস্ক ফোর্স গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget