এক্সপ্লোর

Amit Shah Bengal Visit: নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে এলেন অমিত শাহ, ভোকাল টনিকে কি স্বপ্ন পূরণে সফল হবেন রাজ্য বিজেপির নেতারা?

Amit Shah News: সূত্রের খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক বৈঠক ছাড়াও পশ্চিমবঙ্গের বিজেপির নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠকও করবেন অমিত শাহ।

কলকাতা: পদ্মের মিশন ২৬! নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে এলেন অমিত শাহ।  প্রধানমন্ত্রীর সফরের ২দিনের মধ্যে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাতে বাইপাসের ধারে একটি হোটেলে থাকবেন অমিত শাহ।                                          

এখনও সদস্য সংগ্রহের টার্গেট পূরণ হয়নি, সাংগঠনিক নির্বাচনও ১০০ শতাংশ শেষ করা যায়নি, এসব যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলা করতে ইতিমধ্যেই রাজ্য বিজেপির কর্মীদের ঝাপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি। আর এবার রাজ্যে এলেন অমিত শাহ। তাঁর নেতৃত্বেই রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বড় সাংগঠনিক সভা করবে রাজ্য বিজেপি। 

সাংগঠনিক দুর্বলতা থেকে শুরু করে, উত্তরবঙ্গে উপনির্বাচনে হার, দলের প্রাক্তন সাংসদ, বিধায়কদের তৃণমূলে যোগদান, এসবে মাঝেমধ্যেই চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য বিজেপিকে। তার মধ্যেই সব মণ্ডলে এখনও সভাপতি নির্বাচন করতে পারেনি তারা। উল্টে মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে দিকে দিকে বিজেপির গোষ্ঠীকোন্দল সামনে আসে। ১০টি সাংগঠনিক জেলায় এখনও সভাপতি নির্বাচন বাকি। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবে, তা নিয়েও এখন জোরালো প্রশ্ন। সেই আবহে অমিত শাহর বঙ্গ সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।                 

সূত্রের খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক বৈঠক ছাড়াও পশ্চিমবঙ্গের বিজেপির নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠকও করবেন অমিত শাহ। যদিও এর কোনওটিকেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে ২০০ আসন টার্গেট করে বিজেপিকে থামতে হয়েছে ৭৭-এ। তারপর লোকসভা ভোটেও ফল খারাপ হয়েছে। বছর ঘুরলেই আরও একটা বিধানসভা নির্বাচন। অমিত শাহের ভোকাল টনিকে কি স্বপ্ন পূরণে সফল হবেন রাজ্য বিজেপির নেতারা? হোটেলে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আলোচনার কথা রয়েছে। কাল সকালে প্রথমে রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ। দুপুরে নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। এরপর স্বামী বিকেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা। এরপর ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।                                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
Annapurna Yojana : 'স্পেসিফিক্যালি লিখে জানান, তাদের দিয়ে দেওয়া হবে', অগাস্ট শুরুর আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের
'স্পেসিফিক্যালি লিখে জানান, তাদের দিয়ে দেওয়া হবে', অগাস্ট শুরুর আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও ভেজাল, সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও ভেজাল, সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget