এক্সপ্লোর

Amit Shah: 'বিরাট ধাক্কা খেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়'! জনসভা থেকে হুঙ্কার শাহের!

Amit Shah, Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়েও সরব হন অমিত শাহ। তিনি বলেন, 'নাজিরাবাদ অগ্নিকাণ্ড কোনও দুর্ঘটনা নয়। এই অগ্নিকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির ফল।

ভোটমুখী পশ্চিমবঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল রাতেই কলকাতা পৌঁছেছেন তিনি। আজ সকাল ১১টা ১০ -এ ব্যারাকপুর আনন্দপুরী খেলার মাঠে কর্মী সম্মেলন করেন তিনি। সেখান থেকে বাংলায় সরকার বদলানোর ডাক দেওয়া হয়। অমিত শাহ বলেন,  তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে'। 

অমিত শাহ বলেন, 'পশ্চিমবঙ্গে বাড়তে থাকা অনুপ্রবেশকারীর সংখ্যা গোটা দেশের কাছে চিন্তার বিষয়। সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি দিচ্ছেন না মমতা। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকছে, পুলিশ তাকে আটকায় না। বিরাট ধাক্কা খেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার সুযোগ দিন, অনুপ্রবেশকারীদের তাড়িয়ে ছাড়ব'।                                                     

এছাড়াও আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়েও সরব হন অমিত শাহ। তিনি বলেন, 'নাজিরাবাদ অগ্নিকাণ্ড কোনও দুর্ঘটনা নয়। এই অগ্নিকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির ফল। নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটল? মোমো কারখানায় কার টাকা? মোমো কারখানার মালিক কার সঙ্গে বিদেশ সফর করেছেন? এই ঘটনার যথাযথ তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে। যাঁরা এই ঘটনার জন্য দায়ী, তাদের জেলে পাঠানো হোক। নাজিরাবাদ অগ্নিকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক জড়িত। অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেন ছিল না? নাজিরাবাদকাণ্ডকে যতই আড়াল করুন। এপ্রিলে ক্ষমতায় আসছে বিজেপি। বিজেপি ক্ষমতায় এলে নাজিরবাদকাণ্ডে দোষীদের কঠোর শাস্তি। এই বছর তৃণমূলকে টাটা বাই বাই করার বছর।'                        

ব্যারাকপুরের কর্মিসভায় অমিত শাহ বলেন, 'বিজেপি এবার ৫০ শতাংশের বেশি ভোট পেতে চলেছে। বিপুল ভোটে জয়ী হতে চলেছে বিজেপি। মা, মাটি, মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা। এখানে মায়ের কোনও নিরাপত্তা নেই। এখানে মাটি দখল করে রেখেছে অনুপ্রবেশকারীরা। আর, মানুষ সিন্ডিকেটের কবলে পড়েছেন'।                            

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অমিত শাহের। তিনি বলেন, 'ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন আপনার চোখে ছানি ফেলেছে। ছানি অপারেশন করালে সব দেখতে পাবেন। মমতা যত SIR-এর বিরোধিতা করবেন করুন। SIR হবেই, অনুপ্রবেশকারীদের বের করতেই হবে এখানে'। 

 

সেরা শিরোনাম

Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget