এক্সপ্লোর

Amit Shah Kolkata: কাল কলকাতায় আসছেন শাহ, বৈঠক করবেন এই নেতাদের সঙ্গে, আলাদাভাবে বসবেন শুভেন্দু-শমীক-দিলীপদের সঙ্গে

শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, '৯ তারিখ ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে দশটার সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির আরও সিনিয়র নেতৃবৃন্দ তাঁদের অত্যন্ত বর্ণময় উপস্থিতিতে এই শপথগ্রহণ অনুষ্ঠানটা হবে'

কলকাতা: আগামীকাল অমিত শাহ কলকাতায় আসছেন। বিজেপি সূত্রে খবর, আগামীকালই জয়ী প্রার্থীদের সঙ্গে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠক করবেন শাহ। রাজ্য বিজেপি পদাধিকারীদের সঙ্গে রয়েছে পৃথক বৈঠক।  ঘরোয়া ভাবে বসবেন শমীক ভট্টাচার্য,  সুকান্ত মজুমদার,  দিলীপ ঘোষ,  শুভেন্দু অধিকারীর সঙ্গেও।

এদিকে, মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা চলছে। এরমধ্যেই, এবিপি আনন্দের হাতে এসেছে বিজেপি সরকারের সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা। সূত্রের খবর, মন্ত্রী হতে পারেন অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, শঙ্কর ঘোষ, দিলীপ ঘোষ থেকে স্বপন দাশগুপ্ত, শারদ্বত মুখোপাধ্যায়, দীপাঞ্জন চক্রবর্তীরা। স্পিকার পদের জন্য ভাবা হয়েছে তাপস রায়ের নাম।

শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, '৯ তারিখ ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে সকাল দশটার সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির আরও সিনিয়র নেতৃবৃন্দ তাঁদের অত্যন্ত বর্ণময় উপস্থিতিতে এই শপথগ্রহণ অনুষ্ঠানটা হবে'। বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ বলেছিলেন, 'আমাদের যে বিধায়করা জিতেছেন, সেই বিধায়কদের সঙ্গে আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী যে ঘোষণা হবে বা দলনেতা যে ঘোষণা হবেন, সেই সিলমোহর দিতে অমিত শাহজি আসছেন'।                                                              

সূত্রের খবর, মন্ত্রিসভায় বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব রাখতে চাইছে বিজেপি। ২৫ বৈশাখ ব্রিগেডে শপথ নেবে নতুন বিজেপি সরকার। বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ ২০টি রাজ্য়ের মুখ্য়মন্ত্রী।প্রথম ঐতিহাসিক বিজেপি সরকারের শপথ গ্রহণের রাজকীয় তোড়জোড় চলছে।                                                       

১৯৭৭ সালে বাম সরকার শপথ নেওয়ার পর, ২৬ জুন এই ব্রিগেডেই বামফ্রন্টের বিজয় সভা হয়েছিল! এই ব্রিগেড ইন্দিরা গান্ধী ও মুজিবর রহমানের যৌথ সভার সাক্ষী থেকেছে। এই ব্রিগেড পূর্বতন সোভিয়েত উইনিয়নের দুই শীর্ষ নেতা নিকিতা ক্রুশ্চেভ ও নিকোলাই বুলগানিনের ঐতিহাসিক সভার সাক্ষী হয়েছে। এই ব্রিগেড দেখেছে ইন্দিরা বিরোধী জয়প্রকাশ নারায়ণ, জ্যোতি বসু, প্রফুল্ল সেনদের ঐতিহাসিক সভা! এবার আরও এক ইতিহাসের সাক্ষী হবে ব্রিগেড। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে বিজেপির প্রথম সরকারের শপথ গ্রহণ। তার আগে নির্বাচিত হবে বিজেপির পরিষদীয় দলের নেতা। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
CPM News: গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ

ভিডিও

Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর
Abhishek Banerjee |
R. N. Ravi | আজ সকালে লেক গার্ডেনসের শ্রী মুরুগান মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল | #ABPAnanda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget