এক্সপ্লোর

Amit Shah - Mamata Banerjee : বাংলায় আসছেন না অমিত শাহ, নবান্নয় মমতা-সাক্ষাৎ আপাতত স্থগিত

আগামী ৫ নভেম্বর পূর্বাঞ্চল পরিষদের বৈঠক উপলক্ষে রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

রাজর্ষি দত্তগুপ্ত, নয়াদিল্লি : পূর্বাঞ্চল নিরাপত্তা পরিষদের বৈঠক আপাতত বাতিল। আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Amit Shah ) । রাজ্যের প্রশাসনিক হেড কোয়ার্টারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) বৈঠক আপাতত হচ্ছে না বলেই খবর। 

কেন হচ্ছে না বৈঠক
আগামী ৫ নভেম্বর পূর্বাঞ্চল পরিষদের বৈঠক উপলক্ষে রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখানে বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা - এই চার রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে আলোচনার কথা ছিল শাহর। বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের। বৈঠকে মাওবাদী সংক্রান্ত সমস্যা, তা প্রতিহত করার বিষয়টিও উঠে আসার কথা ছিল। তবে আগামী মাসে হচ্ছে না বৈঠক। পরবর্তীকালে বৈঠকের দিনক্ষণ স্থির হবে বলে সূত্রের খবর। মন্ত্রকের তরফে জানানো হয়েছে ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রীর 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি কাজ' পড়ে যাওয়ায় হচ্ছে না বৈঠক।  

নবান্নে পূর্বাঞ্চল নিরাপত্তা বিষয়ক পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। কমিটির চেয়ারম্যান হিসেবে সেখানে উপস্থিত থাকার কথা ছিল অমিত শাহের । মমতা বন্দ্যোপাধ্যায় ওই কমিটির ভাইস চেয়ারপার্সন। 

দিনক্ষণ জানানো হবে নির্দিষ্ট সময়েই
প্রশাসন সূত্রে খবর, পরে এই বৈঠক হবে। দিনক্ষণ জানানো হবে নির্দিষ্ট সময়েই। হরিয়ানার সূরজকুণ্ডে সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে চিন্তন শিবিরের বৈঠকে হাজির ছিলেন না এ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করেন রাজ্য পুলিশের DG (হোমগার্ড) নীরজকুমার সিং, যিনি এই মুহূর্তে ADG পদ মর্যাদার অফিসার।

ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ঝটিকা সাক্ষাত ঘিরে ঝড় উঠেছিল রাজ্য রাজনীতিতে! আর বৃহস্পতিবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ঘিরে জল গড়ায় রাজনৈতির ময়দানে। বৃহস্পতিবার থেকে হরিয়ানার সুরজকুণ্ডে শুরু হয় দু’দিনের বৈঠক। এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের বিস্তারিত আলোচনা হওয়ার কথা।  বৈঠকে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী যাঁদের হাতে স্বরাষ্ট্র দফতরও রয়েছে, তাঁরা উপস্থিত ছিলেন।অবিজেপি মুখ্যমন্ত্রীদের মধ্যে আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, এবং বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উপস্থিত ছিলেন। দু’জনেরই হাতেই রাজ্যের স্বরাষ্ট্র দফতর রয়েছে। তবে বৈঠকে উপস্থিত হননি মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেখানেই অমিত শাহ মন্তব্য করেন, ' ২০২৪ সালের মধ্যে দেশের সব রাজ্যে এনআইএ-র দফতর খোলা হবে। '  তাঁর দাবি, মোদি সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। সন্ত্রাস-দমনেই এজেন্সি গুলিকে আরও শক্তিশালী করা হচ্ছে বলে দাবি অমিত শাহর।

শাহর এই ঘোষণার সমালোচনায় মুখর হয়েছে তৃণমূল শিবির। তাদের পক্ষ থেকে বলা হয়, ' ফের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানছে মোদি সরকার, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্র হস্তক্ষেপের চেষ্টা করছে' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget