এক্সপ্লোর

Amit Shah : 'দুর্নীতিকে সমর্থন না করলে এই ২৩ জনকে টিকিট দেবেন না', মমতাকে চ্যালেঞ্জ শাহর; পাল্টা জবাব অভিষেকের

West Bengal Assembly Election 2026 : দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আগাগোড়া নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : "চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আপনি যদি দুর্নীতিকে সমর্থন না করেন, তাহলে এই ২৩ জনকে টিকিট দেবেন না। তাহলেই বোঝা যাবে যে, আপনি দুর্নীতিকে সমর্থন করেন না।" এদিন শিলিগুড়ির সভা থেকে ঠিক এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন অমিত শাহ। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আগাগোড়া নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অমিত শাহ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকে দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে একটাও নেই। মমতা দিদি বলেন, দুর্নীতি নেই। মমতা দিদি, আপনি দুর্নীতিকে প্রতিষ্ঠানে পরিণত করেছেন। ক্যাশ ফর কোয়্যারি দুর্নীতি আপনার শাসনে হয়েছে, এসএসসি দুর্নীতি আপনার শাসনে হয়েছে। পুরনিগম দুর্নীতি, গোরু পাচার , রেশন দুর্নীতি আপনার শাসনকালে হয়েছে।  ১০০ দিনের কাজে দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি আপনার সময়ে হয়েছে। ১০ লক্ষ কোটি টাকার দুর্নীতি আপনার সরকার করেছে। আর আপনি বলছেন, দুর্নীতি নেই ?"

সুর আরও চড়িয়ে তিনি বলেন, "আপনার কত সঙ্গী দুর্নীতির অভিযোগে জেলে গেছেন ! পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছেন, অনুব্রত মণ্ডল জেলে গেছেন। জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য, অজিত মাইতি, চন্দ্রনাথ সিনহা, পরেশ পাল, কুন্তল ঘোষ, আরাবুল ইসলাম, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, রজত মজুমদার, সোহরাব আলি...এরা কারা ? আপনারই মন্ত্রী, সাংসদ, বিধায়ক এরা। আজ উত্তরবঙ্গ থেকে মমতা দিদিকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আপনি যদি দুর্নীতিকে সমর্থন না করেন, তাহলে এই ২৩ জনকে টিকিট দেবেন না। তাহলেই বোঝা যাবে যে, আপনি দুর্নীতিকে সমর্থন করেন না। কিন্তু, উনি দেবেন। কেন টিকিট দেবেন ? এদের টিকিট না দিলে এরা ভাইপোর নাম বলে দেবে। তাই দেবেন। কিন্তু, আপনারা চিন্তা করবেন না, পশ্চিমবঙ্গ দুর্নীতিমুক্ত শাসন পাবে।" 

তাঁর বক্তব্যের পাল্টা জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "যেহেতু সামনে নির্বাচন রয়েছে, তাই প্রতিমাসে একবার করে আসছেন উনি। নির্বাচনের পর এদের টিকি খুঁজে পাওয়া যায় না। কিন্তু, যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কী নিদর্শন...গত ১০-১২ বছরে প্রতিটি জয়েনিংয়ে...এখানে বিরোধী দলনেতা, অসমে হিমন্ত বিশ্বশর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রাণে, কিছুদিন আগে উপ মুখ্যমন্ত্রী একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছেন, আমি তাঁর নাম করব না...কিন্তু ভূরি ভূরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছেন, তাঁর লোক হাসানোর জন্য বলছেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?

ভিডিও

Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Militant Arrest | খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে
Militant Arrest | বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মণ্ডল
Militant Arrest | বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়েছে কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget