এক্সপ্লোর

Amit Shah : কাল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে অমিত শাহ, গভীর রাতে আসছেন কলকাতায়

Santosh Mitra Square : আজই গভীর রাতে কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার পরপর ৩টি পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

দীপক ঘোষ, কলকাতা : দুর্গাপুজোর আবহে জমজমাট রাজনীতির আঙিনাও। বিজেপি সূত্রে খবর, প্রতিবারের মতো এবারও পুজোর আবহে বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজই গভীর রাতে কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার পরপর ৩টি পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

বৃহস্পতিবার  প্রথমে লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। তারপর বিজেপি নেতা সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।  সবশেষে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা EZCC-র দুর্গাপুজোর উদ্বোধন করবেন তিনি। মোট ৩টি পুজোর উদ্বোধনের পরেই নয়াদিল্লিতে ফিরে যাবেন অমিত শাহ। এদিন শাহর কোনও রাজনৈতিক কর্মসূচি নেই।   

মুখ্য়মন্ত্রী ইতিমধ্য়েই পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন। মহালয়ার আগে থেকেই প্যান্ডেল উদ্বোধন করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই পুজোর উদ্বোধন করতে দিল্লি থেকে কলকাতায় আসছেন অমিত শাহ।  বিজেপি সূত্রে খবর,  

কলকাতার একাধিক বড় পুজোর প্রধান পৃষ্ঠপোষক তৃণমূলের হেভিওয়েট নেতারা! উত্তর থেকে দক্ষিণ এক ছবি। এরমধ্য়ে বাতিক্রম হল, সন্তোষ মিত্র স্কোয়ার, যার মাথা হলেন বিজেপি নেতা সজল ঘোষ। এছাড়াও বিজেপির পুজো বলে পরিচিত EZCC-র পুজো। 
২০২০ সালে, কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা EZCC-তে প্রথমবার দুর্গাপুজো করে গেরুয়া শিবির।সেবার, ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, তারপর ২০২৩ ও ২০২৪ সালে আর কোনও পুজো হয়নি। বদলে ২০২৩ সালে, EZCC-র বিপরীতে ঐকতান চত্বরে বিজেপির নেতা-কর্মীরা নিজেদের উদ‍্যোগে পুজোর আয়োজন করেন। কিন্তু গত বছর সেই দুর্গাপুজোও আর হয়নি। সেদিক থেকে বছর দুই বাদে এখানে আবার হবে দুর্গাপুজো। সম্প্রতি EZCC-তে ধুমধাম করে খুঁটিপুজোও সেরে ফেলেছে গেরুয়া শিবির।  বিজেপি সূত্রে খবর, এবার  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুজো উদ্বোধনের তালিকায় আছে এই দুর্গাপুজোর নামও।  সব মিলিয়ে ভোট-যুদ্ধের কয়েক মাস আগে বাঙালির প্রাণের উৎসবেও জমজমাট রাজনীতি। বছর ঘুরলেই বিধানসভা ভোট। প্রচারযুদ্ধের পারদও চড়ছে ধীরে ধীরে। ইতিমধ্যেই একাধিকবার এ রাজ্যে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার আসছেন শাহ, তবে পুজো উদ্বোধনে। বাঙালির প্রাণের উৎসবের সঙ্গী হয়ে কি তিনি পৌঁছে যেতে চাইছেন বাঙালির মনে?                                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget