এক্সপ্লোর

Howrah: হাওড়া স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত আমতা লোকাল, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

Howrah News: এদিন সকাল পৌনে ১০টা নাগাদ ১৯ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হয় আমতা লোকালের শেষ থেকে ৩ নম্বর কামরা।

অরিত্রিক ভট্টাচার্য ও সুনীত হালদার, হাওড়া: হাওড়ার স্টেশনে (Howrah Station) ঢোকার আগে লাইনচ্যুত হল আমতা লোকাল (Amta Local Detailed)। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা (Passengers Got Saved)। এদিন সকাল পৌনে ১০টা নাগাদ ১৯ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হয় আমতা লোকালের শেষ থেকে ৩ নম্বর কামরা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

কী জানা গেল?
এই ঘটনার সাময়িক একটা প্রভাব পড়ে ট্রেন চলাচলে। ১৯ নম্বর প্ল্যাটফর্মে যখন ট্রেনটি ঢুকছিল, তখনই ঘটনাটি ঘটেছিল। তবে আশার কথা, ওই কামরায় যাঁরা ছিলেন সেই যাত্রীরা কেউ হতাহত হননি। পরে সেই লাইনচ্যুত কামরাটিকে আবার লাইনে তোলা হয়। তার পর ট্রেনটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে ১৯ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। কিন্তু এই মুহূর্তে ট্রেনটি সরে যাওয়ায় পরিষেবা আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। প্রসঙ্গত কল্যাণী থেকে নৈহাটি স্টেশনের মধ্যে থার্ড লাইন তৈরি ও স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থার কাজ চলায় ট্রেন পরিষেবা ধাক্কা খেয়েছে একাংশে। কাজ শেষ না হওয়ায় শিয়ালদা মেন লাইনে পাওয়ার ব্লক চলবে ২০ তারিখ পর্যন্ত। যার জেরে বাতিল করা হয়বেশ কয়েক জোড়া লোকাল ট্রেন।

কেন যাত্রী দুর্ভোগ ?
কল্যাণী থেকে নৈহাটি স্টেশনের মধ্যে তৈরি হচ্ছে তৃতীয় লাইন। কাজ হচ্ছে স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থার। ইতিমধ্যেই শেষ হয়েছে একাংশের কাজ। পূর্ব রেল সূত্রে খবর, বাকি কাজ শেষ করার জন্য শিয়ালদা মেন লাইনে পাওয়ার ব্লক থাকবে মঙ্গলবার থেকে ২০ তারিখ পর্যন্ত। আগামীকাল পর্যন্ত এই কাজের জন্য প্রতিদিন বাতিল করা হয়েছে ২৫ জোড়া ট্রেন। শুধু লোকাল ট্রেন নয়, কোপ পড়ে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেনেও। যার জেরে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ তারিখ পর্যন্ত শিয়ালদা মেন সেকশনের কল্যাণী স্টেশন পর্যন্ত চলাচলকারী ১৩ জোড়া ট্রেন বাতিল হবে। কল্যাণী পেরিয়ে যায় এমন লোকাল ট্রেন ৬ জোড়া করে বাতিল হওয়ার কথা। তবে ট্রেন লেট করার সমস্যা গত মঙ্গলবার থেকেই আর থাকবে না বলে আশ্বাস দিয়েছিল পূর্ব রেল। প্রসঙ্গত, সেই দিন থেকেই  শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার সময়ে  কোনও ট্রেন যাতে বাতিল না হয় সেদিকে নজর রাখা হয়েছে। 

  

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget