এক্সপ্লোর

Prashanto Barman: BDO-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি! 'অন্য রাজ্যে পালিয়ে গিয়েছেন', দাবি ঘিরে চাঞ্চল্য!

হাইকোর্টের সময়সীমা পেরিয়ে গেছে বৃহস্পতিবার রাত ৮টায়। তার পরেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি প্রশান্ত বর্মন।

দত্তাবাদকাণ্ডে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বিধাননগর আদালত। ৭২ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেন বিচারক। ঘটনার কিংপিন BDO, তাঁকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। কিন্তু আমাদের ধারণা, তিনি অন্য রাজ্যে পালিয়ে গিয়েছেন। আদালতে সওয়াল সরকারি আইনজীবীর।

হাইকোর্টের সময়সীমা পেরিয়ে গেছে বৃহস্পতিবার রাত ৮টায়। তার পরেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি প্রশান্ত বর্মন। এই প্রেক্ষিতে, পুলিশের আবেদন মঞ্জুর করল বিধাননগর মহকুমা আদালত। আগাম জামিন খারিজ করে দত্তাবাদকাণ্ডে রাজগঞ্জের BDO-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন বিচারক অভিজিৎ পাকরিন।

আদালতের নির্দেশ, ৭২ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে প্রশান্ত বর্মনকে। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার অপহরণ-খুনের ঘটনায় প্রশান্ত বর্মনের বিরুদ্ধে বিধাননগর আদালতের দ্বারস্থ হয় পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়।

এদিন আদালতে সরকারি আইনজীবী বলেন, ঘটনার কিংপিন BDO প্রশান্ত বর্মন। তাঁর নিউটাউনের বাড়িতে কার্যত আদালত বসিয়ে বিচার চালিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করা হয়। সরকারি আইনজীবী বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্বেও BDO নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। আমাদের ধারণা, তিনি অন্য রাজ্যে পালিয়ে গিয়েছেন। আমরা তদন্তের মাঝামাঝি জায়গায় রয়েছি। হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন। তাই BDO-র আগাম জামিন খারিজ করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক।

এরপরই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর আদালত।

গত ৩০ অক্টোবর, দত্তাবাদে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ। ব্যবসায়ীকে অপহরণ-খুনের অভিযোগে নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মনের। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাঁর একাধিক ঘনিষ্ঠকে। এই প্রেক্ষাপটে বারাসাত আদালতে অন্তর্বর্তী আগাম জামিনের আবেদন করেন BDO। গত ২৬ নভেম্বর সেই আবেদন মঞ্জুর করে আদালত। এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ কমিশনারেট।                                         

গত ২২ তারিখ নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, ৭২ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও আত্মসমর্পণ করেননি BDO। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রশান্ত বর্মন। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget