Anandapur Fire : ছড়াচ্ছে দেহ-পোড়া গন্ধ, আরও দেহাংশ কাঁটাপুকুর মর্গে ! ক্রমেই ভয়াবহ হচ্ছে ছবিটা
শুধু মিলছে ছাই, আর টুকরো-টুকরো দেহ। ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ঘিরে ৫ দিন পরেও ধোঁয়াশা রয়েই যাচ্ছে।

সন্দীপ সরকার, কলকাতা : নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ৫ দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও উদ্ধার হয়েই চলেছে দেহাংশ। এখনও বহু মানুষের নেই খোঁজ। যত মিসিং ডায়েরি, তত মানুষের খোঁজ মেলেনি। শুধু মিলছে ছাই, আর টুকরো-টুকরো দেহ। ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ঘিরে ৫ দিন পরেও ধোঁয়াশা রয়েই যাচ্ছে।
শুক্রবার সকালে সেখানকার পরিবেশ আরও ভয়ানক। হু হু করে বইছে হাওয়া। সেই সঙ্গে ছড়াচ্ছে মানুষ পোড়া গন্ধ। এলাকার বাতাসে ভারী চামড়া পোড়া গন্ধে। গতকাল পর্যন্ত মোট ২৫ জনের দেহাংশ উদ্ধার করা হয়েছে বলেই খবর। তবে আরও মানুষ যে সেখানে ছাই হয়ে গিয়ে থাকতে পারেন, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনও জায়গাই নেই। পুড়ে যাওয়া গুদাম, ঝলসানো জিনিসপত্রের পাশে এখনও চলছে নিখোঁজদের খোঁজ। উৎকণ্ঠায় এখনও পরিবারগুলো, যারা প্রিয়জনকে শেষ দেখাও দেখতে পারলেন না।
ইতিমধ্যেই ২৭ জনের নামে নরেন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি হয়েছে। আত্মীয়-পরিজনরা এখনও অপেক্ষায় , যাদের খোঁজ মেলেনি। বৃহস্পতিবার পর্যন্ত ২১ জনের দেহাংশ পৌঁছেছে কাঁটাপুকুর মর্গে। প্রতিটি দেহাংশ থেকে নমুনা পাঠানো হয়েছে DNA প্রোফাইলিংয়ের জন্য। কারণ দেহ বলে আর কিছু নেই, রয়েছে টুকরো বিশেষ আর ছাই !
Before You Go
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত






















