এক্সপ্লোর

House Wife Death: ৩ বছরের সন্তানের সামনেই আত্মঘাতী? ঘর থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ

পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে রবিবার গৃহবধূকে বোঝাতে তাঁর মা মেয়ের শ্বশুরবাড়িতে আসেন।

আবির দত্ত, আনন্দপুর: আনন্দপুর থানা এলাকায় গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ৩ বছরের সন্তানের সামনেই আত্মঘাতী বলে দাবি পরিবারের।  প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মহত্যা। মৃতের নাম বিচিত্রা মণ্ডল। গতকাল চৌবাগা স্কুল রোডে শ্বশুরবাড়ি থেকে বছর বাইশের গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে রবিবার গৃহবধূকে বোঝাতে তাঁর মা মেয়ের শ্বশুরবাড়িতে আসেন। গতকাল তিনি চলে যাওয়ার পর, স্বামী কাজে বেরিয়ে গেলে গৃহবধূ আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি। 

আনন্দপুর থানা এলাকায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে গৃহবধূর ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মঘাতী হয়েছেন বধূ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনের জেরে ৩ বছরের সন্তানের সামনে আত্মঘাতী মা! আনন্দপুরে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে উঠল এমনই অভিযোগ! মাত্র ২২ বছর বয়সী ওই বধূর নাম বিচিত্রা মণ্ডল। চৌবাগা স্কুল রোডে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়, তাঁর ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, ঘটনার সময় ঘরেই ছিল, তাঁর ৩ বছরের সন্তান। তার ডাকাডাকিতেই এই ঘটনা সবার নজরে আসে বলে পরিবারের দাবি।

পরিবার সূত্রে দাবি, সম্প্রতি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই গৃহবধূ। এনিয়ে স্বামীর সঙ্গে অশান্তি চলছিল। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে, তদন্তে নেমেছে আনন্দপুর থানার পুলিশ। 

হুগলিতে ঝুলন্ত দেহ উদ্ধার: প্রেমে (love) বাধা (resistance) দিয়েছিল পরিবার (family)। অভিযোগ, তার জেরে আত্মঘাতী (suicide) হলেন প্রেমিক-প্রেমিকা (couple)। মৃতদের এক জন প্রাপ্তবয়স্ক (adult) হলেও দ্বিতীয় জন নাবালিকা (underage)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিপাল (haripal) থানার মালিয়া গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুজনেই হরিপাল থানা এলাকার বাসিন্দা। 

কী ঘটেছিল? হামিরাগাছি ব্রাহ্মণপাড়ার একটি বাঁশবাগানে ওই যুগলকে আজ সকালে একই দড়িতে ঝুলতে দেখা যায়। মৃত তরুণের বাড়ির অদূরেই ওই বাঁশবাগান। পড়শিদের দাবি, দুজনের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা। কিন্তু বাড়ির লোকজন এই সম্পর্ক মানতে চাননি। ২০২০ সালে দুজনে একবার পালিয়েও গিয়েছিল। সেই সময় তরুণের বিরুদ্ধে নাবালিকাকে অপহরণের অভিযোগ করে পরিবার। পুলিশ দুজনকে উদ্ধার করে। কিন্তু ওই ঘটনায় তিন মাস জেলে ছিলেন তরুণ। তার পরও দুজনের সম্পর্ক ভাঙেনি, জানাচ্ছেন পড়শিরা। যোগাযোগও ছিল। পুলিশ সূত্রে খবর, মাঝেমধ্যে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে কিশোরী কয়েকদিন করে থেকে আসত। এবারও সেই জন্যই বাড়ি থেকে বেরিয়েছিল। তাও দিনচারেক আগেকার ঘটনা। কিন্তু তার পর যে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হবে, সে কথা ভাবতে পারেননি কেউ। কার্যত এক অবস্থা তরুণের পরিবারেও। শোকে বিহ্বল দুই বাড়ি। কথা বলার ভাষাটুকুও হারিয়েছেন তাঁরা। এলাকাতেও বিষণ্ণতার ছায়া। জলজ্যান্ত দুটো প্রাণ এভাবে চলে যাওয়ার ধাক্কা সামলাতে পারছেন না পড়শিরাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget