এক্সপ্লোর

Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...

অসম্মানজনক মন্তব্য় করার পর অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য় । তারপরই একটি ক্ষমাপ্রার্থনা ভিডিও করেছেন তিনি। তাতে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চান তিনি। 

কলকাতা : বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়ার পর বোধোদয় ? দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বারবার অসম্মানজনক মন্তব্য় করার পর অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য় । আর তারপরই একটি ক্ষমাপ্রার্থনা ভিডিও করেছেন তিনি। তাতে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চান তিনি। বুধবার দিনভর নিজের বক্তব্যে অনড় থাকলেও তীব্র চাপ ও সমালোচনার মুখে পড়ে সুর নরম করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। গভীর রাতে ফেসবুকে ভিডিও পোস্ট করে দুঃখ প্রকাশ করেন তিনি।

ঠিক কী বলেছেন অনন্ত ? সুভাষচন্দ্র বসু সম্পর্কে একাধিক অবমাননাকর বক্তব্য রাখার পর এবার ক্ষমা চেয়ে বিজেপির রাজ্য়সভার সাংসদ অনন্ত মহারাজ বললেন, 'আমার অনেক কিছু কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনেক কিছু কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।'               

দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বারবার অসম্মানজনক মন্তব্য় করেছেন বিজেপির রাজ্য়সভার সাংসদ অনন্ত মহারাজ। যে মন্তব্য় ঘিরে নিন্দার ঝড় উঠেছে। তাঁর বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য় সরকার। মুখ্য়মন্ত্রীর হুঁশিয়ারির পরও, নিজের অবস্থান থেকে সরেননি অনন্ত মহারাজ।  অবশেষে রাতে তিনি ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দেন।  

এই পরিস্থিতিতে এবার অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের করল কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। জেলা পুলিশ সূত্রে খবর, গত ৭ তারিখ করা ফরওয়ার্ড ব্লক নেতা গোপাল দে-র অভিযোগের ভিত্তিতে FIR দায়ের হয়েছে। Bharatiya Nyaya Sanhita বা BNS-এর ১৯৬ ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো, ২৯৯ ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং ৩৫৩ গুজব ছড়িয়ে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে রুজু হয়েছে মামলা। 

বৃহস্পতিবার আরও একটি অভিযোগ দায়ের করেছে ফরওয়ার্ড ব্লক। সমাজমাধ্যমে নেতাজি সম্পর্কে আপত্তিকর মন্তব্য ও পোস্ট করার অভিযোগে ১১ জনের নামে FIR করা হয়েছে কোতোয়ালি থানায়। এই নিয়ে দায়ের হল মোট ৯টি মামলা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অনন্ত মহারাজের ৫ অনুগামীকে।

কিন্তু নেতাজিকে এরকম অসম্মানের পরেও কঠোর ব্য়বস্থা নেওয়া হচ্ছে না কেন? কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না অনন্ত মহারাজকে? প্রশ্ন রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষের। 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget