এক্সপ্লোর

West Burdwan: অন্ডালে আনন্দমোড় বাসস্ট্যান্ডে উখড়া- কলকাতা বাস পরিষেবার উদ্বোধন

সবুজ পতাকা দেখিয়ে পরিষেবার উদ্বোধন করলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিভিশনাল ম্যানেজার দীপ্তিমান সিনহা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল: শনিবার অন্ডাল উখড়া আনন্দমোড় বাসস্ট্যান্ডে উদ্বোধন হল। উদ্বোধন করা হল উখড়া- কলকাতা এসবিএসটিসি বাস পরিষেবার। সবুজ পতাকা দেখিয়ে পরিষেবার উদ্বোধন করলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিভিশনাল ম্যানেজার দীপ্তিমান সিনহা।
দীপ্তিমান বাবু উখড়া- কলকাতা এসবিএসটিসি বাস পরিষেবা সম্পর্কে জানান, আগামী সোমবার থেকে বাস পরিষেবা শুরু হবে। প্রতিদিন সকাল ৬ টা ৩৫ মিনিটে উখড়া বাস স্ট্যান্ড থেকে বাসটি ছাড়বে। ফেরার সময় কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বাসটি ছাড়বে বিকেল ৪ টে১৫ মিনিটে। বাসের ভাড়া ১৬০ টাকা হবে  বলে জানান দীপ্তিমান বাবু।

বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানান, 'উখড়া থেকে কলকাতা পর্যন্ত একটি বাস পরিষেবা চালু করার আবেদন জানিয়ে ছিলেন এখানকার মানুষ। বাসিন্দাদের আবেদন পূরণ করতে পারায় এলাকার বিধায়ক হিসেবে আজ আমি খুশি। এই পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি দূর হবে। ' অন্যদিকে কলকাতা পর্যন্ত বাস পরিষেবা চালু হাওয়ায় খুশি এলাকার বাসিন্দারাও । উখড়া চেম্বার অব কমার্সের পক্ষে সীতারাম বর্ণমাল জানান, বাস পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি উপকৃত হবে ব্যবসায়ীরাও। তিনি বলেন, 'এতদিন সরাসরি কলকাতা যাওয়ার জন্য ছিল একমাত্র ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। বাস চালু হওয়ায় এবার থেকে শুধু ট্রেনের মুখাপেক্ষী থাকতে হবে না। এখন থেকে বাসেও যাতায়াত করতে পারবেন তাঁরা।' বিধায়ক আরও জানান, 'আগামীদিনে এই বাস পরিষেবা ভালো ভাবে কার্যকরী হলে এখান থেকে এসি বাস পরিষেবা ও শুরু করা হবে। এছাড়াও আরও কিছু ভাবনা চিন্তা রয়েছে।'

করোনা আবহে বাস পরিষেবাই একমাত্র যাতায়াত মাধ্যম হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। যাত্রী সাধারণের সুবিধের কথা ভেবে অনেকদিন ধরেই উখড়া- কলকাতা এসবিএসটিসি বাস পরিষেবার বিষয়ে ভাবনাচিন্তা চলছিল। সেই মত এবার বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget