এক্সপ্লোর

Anish Khan Death : রক্তদান শিবির নিয়ে তৃণমূল হুমকি দিয়েছিল, ফেসবুক লাইভে অভিযোগ করেছিলেন আনিস

Anish Khan Death: আনিসের খুনের বিচার চাই....এই দাবিতে শ’য়ে শ’য়ে পড়ুয়ার মুষ্টিবদ্ধ হাত উঠেছে রাজপথে।নির্ভীক আনিসও অন্যায় দেখলে, প্রতিবাদে গর্জে উঠতেন।

 

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা ও হাওড়া: গতবছর পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করতে গিয়ে তৃণমূলের হুমকি-শাসানির মুখে পড়েছিলেন আনিস খান (Anish Khan)। ফেসবুক লাইভে, নিজেই এই অভিযোগ করেছিলেন তিনি। শাসক দলের কোন নেতা, কীভাবে তাঁর বাড়িতে চড়াও হয়েছিলেন? কীভাবে হুমকি (Threat) দিয়েছিলেন? ফেসবুক লাইভে তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন তিনি।

আনিসের খুনের বিচার চাই....এই দাবিতে শ’য়ে শ’য়ে পড়ুয়ার মুষ্টিবদ্ধ হাত উঠেছে রাজপথে।নির্ভীক আনিসও অন্যায় দেখলে  প্রতিবাদে গর্জে উঠতেন। তার জন্য হুমকি-শাসানি-অত্যাচারও কম সহ্য করতে হয়নি তাঁকে! ফেসবুক লাইভে নিজের মুখে, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তিনি।

গতবছর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর ফেসবুকে একটি পোস্ট করেছিলেন আনিস খান।  লিখেছিলেন, মৃত্যুকে আমি আলিঙ্গন করে নেব, তবুও কোনও দালালের কাছে মাথা নত করব না। 

অভিযোগ, তারপরই শুরু হয় শাসকের চোখ রাঙানি। ফেসবুক লাইভে সেকথা জানিয়েছিলেন খোদ আনিস।  তিনি ফেসবুক লাইভে বলেছিলেন, এই পোস্টের পরই তাঁকে হুমকি দেওয়া হয়। বলা হয়, এ সব কেন লিখেছিস? এর জবাব দিতে হবে তোকে। 

এর জবাবে আনিস বলেছিলেন, এটা আমার ব্যক্তিগত অধিকার। কী করব, না করব, সেটা আমি জানি। 

ফেসবুক লাইভে আনিস দাবি করেন, সংযুক্ত মোর্চাকে সমর্থন করায়, বিধানসভা ভোটের সময় থেকেই তাঁকে টার্গেট করা হচ্ছিল।  ফেসবুক লাইভে তিনি বলেছিলেন, পূর্ব থেকেই আমাকে টার্গেট করে আসছে... আমার ব্যক্তি অধিকার আমি কাকে ভোট দেব, আদৌ দেব কিনা... এটা কেউ ঠিক করে দিতে পারে না... টিএমসি আগে থেকে ঘোষণা দিয়েছিল, ঘরছাড়া করবে... চ্যালেঞ্জ করে সংযুক্ত মোর্চার হয়ে প্রচার করেছিলাম... তাই রাগ ছিল... ঘর ভাঙচুর করেছে।

বিধানসভা ভোটের ফল ঘোষণার পর, নিজের এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করেন আনিস। অভিযোগ, তার জন্য, আনিসের বাড়িতে চড়াও হয়ে হুমকি দেয় তৃণমূলের লোকজন। ফেসবুক লাইভে তৃণমূলের ব্লক সভাপতি মালেক খাঁ এবং পঞ্চায়েত উপপ্রধান হাসেম আলি খানের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।  

স্কুলে রক্তদান শিবির করার জন্য প্রধান শিক্ষিকার অনুমতি নিয়েছিলেন আনিস খান। ফেসবুক লাইভে তিনি দাবি করেন, তৃণমূল নেতাদের অনুমতি না নেওয়ায় শাসানির মুখে পড়তে হয় তাঁকে। 

ফেসবুক লাইভে আনিসের মুখে যাঁদের নাম শোনা গেছে, সেই তৃণমূল নেতারা অবশ্য সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। তৃণমূল নেতা ও কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান হাসেম আলি খান বলেছেন, ক্লাবের নাম না দেওয়া নিয়ে ঝামেলা হয়েছিল। এক্ষেত্রে তাঁর কোনও ব্যাপার ছিল না। 
তৃণমূল বুথ সভাপতির ছেলে মাসুদ খাঁ বলেছেন, এই গণ্ডগোল পাড়ার গণ্ডগোল ছিল। এর সঙ্গে রাজনীতির যোগ নেই।

অন্যায় দেখলে বিচার চাইতে দ্বিধা করতেন না আনিস। মৃত্যুর পর তিনি বিচার পাবেন তো? 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget