এক্সপ্লোর

Anis Khan Death Update: মিলল আনিসের মোবাইল, পুলিশকে দিতে নারাজ পরিবার

Anis Khan Death Update: খোঁজ মিলল আনিসের মোবাইলের। কিন্তু সেই ফোন পুলিশের হাতে তুলে দিতে অস্বীকার করেছে আনিসের পরিবার। আদালত বা সিবিআই চাইলে তাদের হাতে তুলে দেওয়া হবে মোবাইল। জানিয়েছেন আনিসের বাবা।

আমতা: আনিসের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। খোঁজ মিলল আনিসের মোবাইল (mobile) ফোনের। বাড়ির ছাদেই এককোণে মিলেছে আনিস খানের মোবাইল ফোন। এমনটাই দাবি পরিবারের। খুঁজে পেয়েছে বাড়ির লোকই। কিন্তু সেই ফোন পুলিশের হাতে তুলে দিতে অস্বীকার করেছে আনিসের পরিবার। আদালত (court) বা সিবিআই (cbi) চাইলে তাদের হাতে তুলে দেওয়া হবে মোবাইল। কোনওভাবেই পুলিশের হাতে আনিসের ফোন দেওয়া হবে না, জানিয়েছেন আনিস খানের বাবা সালেম খান।  

সোমবারই আনিসের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। অভিযোগ ও দিনক্ষণ-সহ মামলার আবেদন পত্র পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। আগামী ২৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। এদিন আনিস খানের মৃত্যুর ঘটনায় আইনজীবী কৌস্তভ বাগচী স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে।  

অন্যদিকে আনিসের রহস্যমৃত্যুর ঘটনায় এদিনই মুখ্যসচিবের নেতৃত্বে সিট (sit) গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার বৈঠকে তিনি বলেন, 'যে জীবন চলে গিয়েছে, সেটা ফিরিয়ে দেওয়া আমার হাতে নেই। কিন্তু আমার হাতে যা আছে, যারা দোষী, নিরপেক্ষ তদন্তে তারা শাস্তি পাবে এবং বিচার হবে।' সোমবারই নবান্নে আনিসের পরিবারকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিক বৈঠকে আনিসের মৃত্যুর বিচারের আশ্বাস দিয়েছেন তিনি।  

এ দিন মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আনিস নিয়ে আমরা নিরপেক্ষ তদন্ত করব। আনিসের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল ছিল। ও আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন,  নির্বাচনে আমাকে অনেক সাহায্যও করেছে। কাজেই ও আমাদের ছেলে।' তাঁর কথায়, 'আনিসের বিষয়ে সরকার নিরপেক্ষ তদন্ত করবে। ডিজির সঙ্গে কাল আমার কথা হয়েছে। তাঁরা ইতিমধ্যেই ফরেন্সিক রিপোর্ট ইত্যাদির ব্যবস্থা করেছে। ঘটনা দুর্ভাগ্যজনক, কোনও মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়।'

আনিস খানের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে রাস্তায় নেমে টানা আন্দোলন করছে বিভিন্ন বাম সংগঠন। কলকাতা-হাওড়ায় মিছিল হয়েছে। সোমবার দিল্লিতেও পাৌঁছেছে আন্দোলনের আঁচ। এ দিন দিল্লির বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে এসএফআই (sfi)। 

আরও পড়ুন: নবান্নে আনিসের পরিবারকে দেখা করতে ডাকলেন মুখ্যমন্ত্রী, এলাকা উত্তাল বিক্ষোভে

আরও পড়ুন: কলকাতার গণ্ডি ছাড়িয়ে আনিস খুনের আঁচ রাজধানীতেও

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget