এক্সপ্লোর

Anish Khan Murder: ময়নাতদন্তের জন্য আনিসের দেহ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ, ফিরল বাহিনী

এর আগে গতকাল রাতে আনিসের বাবাকে নোটিস দিয়ে পুলিশ জানায়, আজ ভোরে দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য দেহ তোলা হবে। কিন্তু আনিসের বাবা সালেম খান সিটকে জানান, তিনি অসুস্থ।

কলকাতা: হাইকোর্টের (Kolkata High court) নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিস খানের দেহ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিটের সদস্যরা। আনিসের (Amish Khan) দেহ তোলার জন্য অনুমতি নিতে পুলিশ আনিসের (Amish Khan) বাড়িতে যাওয়ার চেষ্টা করতেই গ্রামবাসীরা বাধা দেন। কার্যত পুলিশকে ধাওয়া করে গ্রামছাড়া করেন তাঁরা।

এর আগে গতকাল রাতে আনিসের বাবাকে নোটিস দিয়ে পুলিশ জানায়, আজ ভোরে দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য দেহ তোলা হবে। কিন্তু আনিসের বাবা সালেম খান সিটকে জানান, তিনি অসুস্থ। তাই সোমবার সকালে যেন ময়নাতদন্ত করা হয়। এর পরও এদিন ভোরে আনিসের গ্রামে যায় পুলিশ। সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে।

গতকাল হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর পর তাঁর বাড়িতে গেলেন আক্রান্ত আমরা সংগঠনের সদস্যরা। অম্বিকেশ মহাপাত্র ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন  সুটিয়ার নিহত প্রতিবাদী বরুণ বিশ্বাসের দিদি সহ অন্য সদস্যরা।  আনিসের বাবা সালেম খানের সঙ্গে কথা বলেন তাঁরা। পরে আক্রান্ত আমরার তরফে জানানো হয়, বিষয়টি জাতীয় মানবাধকার কমিশন ও জাতীয় সংখ্যালঘু কমিশনকে জানাবেন তাঁরা। 

উল্লেখ্য, আনিস খুনের সনাক্তকরণ ঘিরে টানাপোড়েন। অব্যাহত আনিসের বাবার দাবি, ঘটনার রাতে তাঁকে যে পুলিশকর্মী আটকে রেখেছিলেন, ধৃতদের মধ্যে সেই ব্যক্তি নেই। বিস্তর টালবাহানার পর এদিনই জমা দেওয়া হল আনিসের মোবাইল ফোন। পাশাপাশি, দ্বিতীয়বার ময়নাতদন্তে রাজি পরিবার।

ছাত্রনেতা আনিস খুনে অভিযুক্তদের শনাক্তকরণ প্রক্রিয়া ঘিরে দিনভর চলল নাটকীয় টানাপোড়েন।আনিস খানের বাবার দাবি,  ১৮ ফেব্রুয়ারির রাতে যে পুলিশকর্মী বন্দুক দেখিয়ে নীচে আটকে রেখেছিলেন, ধৃত দু’জনের মধ্যে সেই ব্যক্তি নেই। 

মৃত আনিস খানের বাবা সালেম খান জানিয়েছেন, পুলিশ উর্দি পরে যে এসেছিল। তাঁকে ছাড়া আমি চিহ্নিত করতে পারব না। বাকি লোকেদের কী করে চিনব? উর্দিওলা তো ধরা পড়ে না।
 
এদিন উলুবেড়িয়া উপ সংশোধনাগারে আনিসের বাবার যাওয়ার নিয়ে দিনভর চলে টানাপোড়েন। দুপুরে সিটের দুই প্রতিনিধি আনিসের বাবাকে নিয়ে যাওয়ার জন্য এলেও, তাঁরা প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেন। 

শেষপর্যন্ত আইনজীবীদের সঙ্গে আলোচনার পর, উলুবেড়িয়া সংশোধনাগারের উদ্দেশে রওনা দেন আনিসের বাবা। বিস্তর টালবাহানার পর শেষপর্যন্ত টিআই প্যারেডের জন্য এলেন আনিসের বাবা।

আদালতের নির্দেশে আনিসের মোবাইল ফোন ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়া হয়। পাশাপাশি, মৃতদেহ তুলে আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্তে রাজি হয়েছে পরিবার। এদিন সন্ধ্যায় এবিষয়ে পরিবারকে নোটিস দেয় সিট। যেখানে শনিবার ভোরে দেহ তোলার কথা বলা হয়। কিন্তু ২দিন সময় চান বাবা।  

এই পরিস্থিতিতে কবে আনিসের দেহ তোলা হবে, তা স্পষ্ট করেনি সিট। অন্যদিকে, এদিন বিকেলে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ বাম নেতারা যান মৃত আনিসের বাড়িতে।

আক্রান্ত আমরা সংগঠনের তরফে অম্বিকেশ মহাপাত্র, নিহত শিক্ষক বরুণ বিশ্বাসের দিদি, কথা বলেন ছাত্রনেতার পরিজনদের সঙ্গে। সিটের উপর আস্থা রেখেছে হাইকোর্টে। সিট তো ভালই কাজ করছে। সব মিলিয়ে আনিস খুনের সাত দিন পরেও, কাটছে না রহস্য।

সেরা শিরোনাম

Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget