এক্সপ্লোর

Annapurna Bhandar DBT Link: অন্নপূর্ণা ভাণ্ডার পেতে করতে হবে এই কাজ? কীভাবে বাড়িতে বসেই ডিবিটি লিঙ্ক করবেন?

বাড়িতে বসেই অনলাইনে কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন এবং এর স্টেটাস চেক করবেন?

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের নতুন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের (Annapurna Bhandar Scheme) সুবিধা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি (Direct Benefit Transfer) বা আধার সিডিং করা অত্যন্ত জরুরি। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে ৩,০০০ টাকা পাঠানো হবে।

যারা এখনো পর্যন্ত ডিবিটি (DBT) লিঙ্ক করতে পারেননি অথবা বুঝতে পারছেন না কীভাবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করবেন, তাদের জন্য পুরো প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হলো:

নতুন DBT লিঙ্ক এবং অ্যাকাউন্ট পরিবর্তনের ধাপসমূহ:

অফিসিয়াল ওয়েবসাইটে যান: প্রথমে NPCI-এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন।

আধার সিডিং অপশন: এরপর সেখানে থাকা Aadhaar Seeding অপশনটিতে ক্লিক করুন।

আধার নম্বর দিন: আপনার আধার নম্বরটি সঠিকভাবে টাইপ করে Seeding অপশনে ক্লিক করুন।

ব্যাঙ্ক নির্বাচন: আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করতে চান, সেই ব্যাঙ্কটি সিলেক্ট করুন।

সিডিং-এর ধরন (Seeding Type) বেছে নিন:  আপনার যদি আগে থেকে কোনো ব্যাঙ্ক ডিবিটি লিঙ্ক করা না থাকে, তবে Fresh Seeding অপশনে ক্লিক করবেন।

আর যদি আগে থেকেই অন্য কোনো ব্যাঙ্ক লিঙ্ক করা থাকে এবং সেটি পরিবর্তন করতে চান, তবে Movement from one bank to other bank অপশনটি সিলেক্ট করবেন।

অ্যাকাউন্ট নম্বর ও ক্যাপচা: এবার আপনার কাঙ্ক্ষিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি টাইপ করুন। এরপর চেক মার্কে ক্লিক করে, ক্যাপচা কোডটি দেখে দেখে লিখুন এবং Submit অপশনে ক্লিক করুন।

অনুমতি দিন: পরবর্তী স্ক্রিনে Agree and Continue-তে ক্লিক করুন।

ওটিপি (OTP) ভেরিফিকেশন: আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে, সেখানে একটি ওটিপি যাবে। ওটিপি-টি বসিয়ে Confirm-এ ক্লিক করলেই আপনার কাজ সফলভাবে সম্পন্ন হয়ে যাবে এবং স্ক্রিনে একটি রেফারেন্স নম্বর দেখতে পাবেন। সাধারণত কিছু সময়ের মধ্যেই ডিবিটি লিঙ্ক কমপ্লিট হয়ে যায়।

কীভাবে ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস (Status) চেক করবেন?

আপনার লিঙ্কটি সঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন:

মেনু অপশনে গিয়ে Aadhaar Mapped Status-এ ক্লিক করুন।

আপনার আধার নম্বর টাইপ করুন, ক্যাপচা লিখুন এবং Check Status-এ ক্লিক করুন।

আবারো আপনার আধার লিঙ্কড- মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপি বসিয়ে কনফার্ম করলেই দেখতে পাবেন আপনার কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্কড হয়েছে এবং কত তারিখে হয়েছে। 

বিশেষ সহায়তার জন্য: যারা ডিবিটি লিঙ্ক করতে পারছেন না অথবা কোনো সমস্যায় পড়ছেন, তারা কমেন্টে দেওয়া লিংক থেকে সরাসরি WhatsApp চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। সেখানে ধাপে ধাপে সমস্ত আপডেট এবং হেল্প দেওয়া হচ্ছে। 

ব্যাঙ্কে গিয়ে আবেদন (সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি)

১. আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাঙ্কের শাখায় যান।
২. সেখানে গিয়ে ব্যাঙ্ক আধিকারিকের কাছে 'আধার সিডিং' বা 'কনসেন্ট ফর্ম' (Consent Form) চান।
৩. ফর্মটি সঠিকভাবে পূরণ করে আপনার আধার কার্ডের জেরক্স এবং পাসবুকের জেরক্স দিয়ে দিন।
৪. ব্যাঙ্ক আধিকারিক আপনার অ্যাকাউন্টটিকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর সাথে যুক্ত করে দেবেন। 

অনলাইনে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে

আপনার ব্যাঙ্কের যদি নিজস্ব মোবাইল অ্যাপ থাকে (যেমন- SBI YONO, PNB One, iMobile), তাহলে অ্যাপটি ওপেন করুন।
১. 'সার্ভিসেস' (Services) বা 'মাই প্রোফাইল' (My Profile) সেকশনে যান।
২. সেখানে Aadhaar Linking অথবা Aadhaar Seeding / DBT অপশনটি বেছে নিন।
৩. আপনার আধার নম্বর ও মোবাইল নম্বর দিন এবং ওটিপি (OTP) দিয়ে তা নিশ্চিত করুন। 
অনলাইনে আধার ও ডিবিটি স্ট্যাটাস চেক করবেন কীভাবে?
আপনার অ্যাকাউন্টে ডিবিটি চালু হয়েছে কি না, তা যাচাই করার জন্য:
১. ইউআইডিএআই (UIDAI) এর অফিসিয়াল ওয়েবসাইট-এ যান।
২. 'My Aadhaar' মেনু থেকে 'Bank Status'-এ যান।
৩. সেখানে আপনার আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে লগইন করুন।
৪. আপনার আধার কার্ডটি কোন ব্যাঙ্কের সাথে যুক্ত (Mapped) আছে এবং তা সক্রিয় (Active) কি না, তা স্ক্রিনে দেখতে পাবেন। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
Singur Factory: সিঙ্গুরে শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, কী পরিকল্পনা সরকারের ? জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
সিঙ্গুরে শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, কী পরিকল্পনা সরকারের ? জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget