এক্সপ্লোর

Annapurna Bhandar: ১ জুন থেকেই অন্নপূর্ণা যোজনা, কীভাবে করবেন আবেদেন? বিজ্ঞপ্তি প্রকাশ সরকারের

Annapurna Yojana: ২৫ থেকে ৬০ বছর পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা।

কলকাতা: ১ জুন থেকেই অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana), বিজ্ঞপ্তি সরকারের। লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের সরাসরি অন্নপূর্ণা যোজনা। ২৫ থেকে ৬০ বছর পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা। আধারের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক, সেখানেই ঢুকবে টাকা। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, আর নতুন করে আবদেন করবেন, তাঁদের জন্য ১ লা জুন থেকে আবেদন করার জন্য খোলা হচ্ছে Annapurna Yojana Portal পোর্টাল।

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar), হল রাজ্য সরকারের নতুন মহিলাকেন্দ্রিক আর্থিক সহায়তা প্রকল্প। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতে এই অন্নপূর্ণা যোজনার কথা বলা হয়েছিল। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে পাঠানো হবে। তবে কবে থেকে এই টাকা মিলবে? কারা পাবেন? কীভাবে আবদেন করবেন? এই নিয়ে আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল।

নারী ও শিশু কল্য়াণ দফতরের দায়িত্বপ্রাপ্ত অগ্নিমিত্রা পাল আগেই জানিয়েছিলেন বর্তমানে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের সকলকেই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আনা হবে। সম্পূর্ণ অর্থই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু ঘোষণা করেছিলেন, আগামী ১ জুন থেকেই টাকা অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করবে। এবার সেই ঘোষণায় সরকারি সিলমোহর পড়ল।

জানিয়ে দেওয়া হল সরকারি বা আধাসরকারি চাকরির সঙ্গে যুক্ত নন, আয়কর দেন না, এমন ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই যোজনার সুবিধা পাবেন। তবে যাদের নাম এসআইআর তালিকায় বাদ গিয়েছে বা যারা বাইরে চলে গিয়েছেন, খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়েছেন তারা এই যোজনার সুবিধা পাবেন না। অবশ্য আপেল দায়েরকারীরা তাঁদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবে। 

অবশ্য আবেদন করার পরেও সকলের আবেদনপত্র খতিয়ে দেখা হবে বলেই জানানো হয়েছে। গ্রামাঞ্চলে বিডিও এবং শহরাঞ্চলে এসডিওরা আবেদনকারীদের সব তথ্য যাচাই করে এই যোজনা পাওয়ার যোগ্য মহিলাদের নাম মহকুমা শাসককে পাঠাবেন। কলকাতা পুরসভার অন্তর্গত অঞ্চলের ক্ষেত্রে আবেদনকারীদের তথ্য যাচাই করে দেখবেন পুর কমিশনার। জেলার ক্ষেত্রে মহকুমাশাসক এবং কলকাতা পুরসভার ক্ষেত্রে পুর কমিশনারই এই অন্নপূর্ণা যোজনা প্রাপকদের নামের তালিকায় অনুমোদন দেবেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Samik Bhattacharya:
" BJP-র নেতা হলেও রেয়াত নয়" নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Annapurna Yojana : এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Advertisement

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget