এক্সপ্লোর

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...

Social Welfare Scheme : অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক তথ্যা দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।

কলকাতা : "৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলি সম্পূর্ণভাবে যাচাই ও প্রক্রিয়াকরণ না হওয়া পর্যন্ত নতুন কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না।" অন্নপূর্ণা যোজনা নিয়ে একথা জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তিনি বলেন, "১০ জুলাই পর্যন্ত জমা ফর্মে যে আবেদনগুলি জমা পড়েছিল, সেগুলোর কাজ সম্পূর্ণ হয়েছে। ভেরিফাই হয়ে গেছে। এবার ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যে সকল ফর্ম জমা পড়েছে, সেগুলি ভেরিফাই করার কাজ চলবে ৩০ সেপ্টেম্বর অবধি। এটা প্রত্যেককে মাথায় রাখতে হবে। ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলি সম্পূর্ণভাবে যাচাই ও প্রক্রিয়াকরণ না হওয়া পর্যন্ত নতুন কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না। এটা ভাল করে জানতে হবে আপনাদের।"

মন্ত্রী আরও বলেন, "মহিলাদের মধ্যে একটা বিভ্রান্তিকর এবং নানারকম গুজব ছড়ানো হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকা তাঁরা পাবেন না। নানান রকমভাবে তাঁদের বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বার্তা দিতে চাই তাঁদের যে, অন্নপূর্ণা যোজনা আজ ১৭ অগাস্ট...সরকার এসেছে আপনারা জানেন ৩ মাস ১০ দিন হয়েছে। সেখানে দাঁড়িয়ে ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। সেখানে এই অগাস্ট মাসে মহিলাদের অন্তর্ভুক্তি করা হচ্ছে ১ কোটি ৪৫ লক্ষ। আরও চারদিন ধরে আমাদের এই টাকা দেওয়ার কাজ চলবে। ১৭ অগাস্ট থেকে ২০ অগাস্ট। হয়তো অনেকে ভাবছেন যে টাকা কেন ঢুকছে না, কেন পাচ্ছেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন। যারা পাওয়ার যোগ্য তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আগামীকাল ১৮ অগাস্ট, আগামীকাল আবার ১০ লক্ষ...প্রত্যেকদিন কাজ চলবে...২০ অগাস্ট পর্যন্ত আমাদের এই প্রসেস চলবে।"

প্রতি মাসে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে এই প্রকল্পে ৩ হাজার টাকা করে ঢুকে যাচ্ছে। আজ থেকে নতুন কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে। এই আবহে মুখ্যমন্ত্রী বলেছেন, "আমরা জুন মাসে ২৮ লক্ষ মহিলাকে ৩ হাজার টাকা করে দিয়েছিলাম। পরের মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলাকে ৩ হাজার টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন, এর আগের যে সরকার ২০২১-এ প্রথম ৫০০ টাকা করে দিত। ২০২৪ সাল পর্যন্ত। ৯ মাস লাগিয়েছিল । প্রত্যেকটা জিনিসেরই নাম নথিভুক্ত করতে হয়, ঝাড়াই-বাছাই করতে হয়। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। মৃত লোকেরাও পেতেন। আপনি তো চান না, সরকারি টাকা এভাবে নয়ছয় হোক। তাই আমাদের ঝাড়াই-বাছাই করতে সময় লেগেছে। আজ শুনলে খুশি হবেন, ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে আজ আমরা জুলাই মাসের তাঁদের যে টাকা...আমরা ৩ হাজার করে টাকা ঢুকিয়ে দিয়েছি। যারা ১০ জুলাই পর্যন্ত আবেদন করেছেন। ৩১ জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। এই ২০ দিনের জন্য ঝাড়াই-বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে। হয়তো আরও কিছু সংখ্যা বাড়বে। ১ কোটি ৮০ লক্ষ মহিলা আবেদন করেছিলেন। আমরা এই কাজ শেষ করার পরে আবার জনকল্যাণ শিবির করব। "

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget