এক্সপ্লোর

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কী কী কারণে ফর্ম রিজেক্ট হতে পারে? জেনে নিন

অনেকেই এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করেছেন, আবার বহু মানুষ অফলাইনে বিভিন্ন ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিয়েছেন।

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার জুলাই মাসের কিস্তি অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে। তবে এখনও বহু আবেদনকারী জানতে চাইছেন, তাঁদের আবেদন অনুমোদিত হয়েছে কি না বা জুলাই মাসের টাকা অ্যাকাউন্টে এসেছে কি না।

অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত আবেদনকারী ১ কোটি ৬০ লক্ষ। বাদ গিয়েছে ২৬ লক্ষ আবেদনকারীর নাম! জানালেন মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। পশ্চিমবঙ্গের প্রায় ১ কোটি ৩০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা। 

অনেকেই এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করেছেন, আবার বহু মানুষ অফলাইনে বিভিন্ন ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিয়েছেন। এখন সবার মনে একটাই প্রশ্ন- আমি কি টাকা পাব? বা, আমার অফলাইন ফর্মটি কি আদৌ অনলাইনে এন্ট্রি হয়েছে?              

আজ থেকে রাজ্য়ে মহিলাদের অ্য়াকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে দাবি, ইতিমধ্যেই ১ কোটি ৬০ লক্ষ মহিলা আবেদন করেছেন, তাঁদের মধ্যে ১ কোটি ৯ লক্ষ ৫২ হাজার ৩৭৮ জন মহিলার আধার লিঙ্ক করায় তাঁদের অ্য়াকাউন্টে আজ টাকা পাঠানো হবে। অন্য়দিকে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

কী কী কারণে অন্নপূর্ণা যোজনার ফর্ম রিজেক্ট হতে পারে?


আপনার আবেদনটি ব্লক এবং ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই করা হবে। যেসব কারণে ফর্ম বাতিল হতে পারে- ভুল আধার নম্বর বা ভোটার কার্ড (EPIC) নম্বর দিলে সমস্যা হতে পারে। বিশেষ করে, ভোটার কার্ডটি ভ্যালিড কিনা বা ট্রাইব্যুনালে কোনও কেস আছে কিনা, তা কঠোরভাবে চেক করা হবে।


যদি আপনার আয় এমন হয় যে আপনাকে ইনকাম ট্যাক্স বা আয়কর দিতে হয়, তবে আপনি এই সুবিধা পাবেন না। আপনি প্যান কার্ড নম্বর লুকোলেও আধার লিঙ্কের মাধ্যমে তা ধরা পড়ে যাবে।


সরকারি কর্মচারী বা সরকারি পেনশনভোগীরা এই প্রকল্পের ৩০০০ টাকা পাওয়ার যোগ্য নন। তথ্য গোপন করলেও তা ভেরিফিকেশনে বাতিল হবে।

অনেকেরই ধারণা, বিডিও বা পঞ্চায়েত অফিসে বস্তা বস্তা ফর্ম পড়ে আছে, সেগুলো হয়তো এন্ট্রিই হবে না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। এর আগে লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধুর মতো বড় প্রকল্পগুলোর কাজও অফলাইনেই শুরু হয়েছিল এবং সবাই টাকা পেয়েছেন। 

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Advertisement

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget