এক্সপ্লোর

Annapurna Yojana Scheme : অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে কী কী তথ্য চাওয়া হচ্ছে ? কোন ওয়েবসাইট থেকে করবেন ডাউনলোড ?

Suvendu Adhikari : পয়লা জুন থেকে ৯০ দিন এই প্রক্রিয়াটা অনলাইন এবং অফলাইনে উভয়ভাবেই চলবে বলেও জানিয়েছেন তিনি।

কলকাতা : নবান্ন থেকে আজই অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পয়লা জুন থেকে ৯০ দিন এই প্রক্রিয়াটা অনলাইন এবং অফলাইনে উভয়ভাবেই চলবে বলেও জানিয়েছেন তিনি। তারপর থেকে রাজ্যজুড়ে মহিলাদের মধ্যে উৎসাহ তুঙ্গে। কেমন হল ফর্ম ? কী কী তথ্য দিতে হচ্ছে, তা নিয়ে আগ্রহ রয়েছে 'অন্নপূর্ণাদের' মধ্যে। সামনে এল সেই ফর্ম। কেমন হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ? https://socialsecurity.wb.gov.in/login- এই ওয়েবসাইটে গেলেই যে পেজ খুলছে তাতে বাংলা ও ইংরাজি উভয় ভাষাতেই ফর্ম ডাউনলোড করার অপশন পাওয়া যাচ্ছে। সেই ফর্ম অনুযায়ী, আবেদনকারীর পারিবারিক পরিচয়/পরিবারের প্রধানের নাম থেকে শুরু করে বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে।

আর কী কী রয়েছে ?

১২ পাতার ফর্মে পরিবারের প্রধান সংক্রান্ত তথ্য, পরিবারের কতজন সদস্য...এরকম বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছে। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের (নগদ অর্থ স্থানান্তরের জন্য) তথ্য জানাতে বলা হয়েছে।

এপিক সংক্রান্ত ডিটেলস চাওয়া হয়েছে, ভোটার তালিকার অংশ নম্বর-সহ। এছাড়া রেশন কার্ড সংক্রান্ত তথ্য,যেমন- ডিজিটাল রেশন কার্ড আছে কি না, পরিবার রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না...এরকম বিভিন্ন তথ্য। সম্পদ কী রয়েছে তা জানাতে বলা হয়েছে। তারমধ্যে রয়েছে- বাড়ির ধরন, পারিবারিক জমির মালিকানার মতো বিষয়। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত জানাতে হবে।

যানবাহন সংক্রান্ত তথ্য জানাতে বলা হয়েছে। উল্লেখ করতে হবে, আবেদনকারীর নিজের বা পরিবারের কোনও সদস্যের অ-বাণিজ্যিক মোটরচালিত চারচাকার গাড়ি আছে কি না। পরিবারভিত্তিক সদস্যদের স্বাস্থ্যবিমার তথ্য দিতে হবে। আয়/পেশার সম্বন্ধে বিভিন্ন বিষয় উল্লেখ করতে হবে।

পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, কোনও সদস্য কি কোনও সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন/বর্তমান ধারক ? কোনও সদস্য কি সরকারি পেনশনভোগী ? পরিবারের মোট বার্ষিক আয়, কোনও সদস্য কি জিএসটি-র অধীনে নিবন্ধিত আছেন-এর মতো বিষয় জানতে চাওয়া হয়েছে।

যদি এসআইআর ২০২৬-এ নাম বাদ পড়ে থাকে, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না, CAA আবেদনের বর্তমান অবস্থা, যদি থাকে...তা জানাতে হবে। এছাড়া আরও কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে যা উপরে উল্লেখিত ওয়েবসাইটে ঢুকে ফর্ম ডাউনলোড করে দেখা যাবে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

NCPI-Modi Meeting: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget