এক্সপ্লোর

Annapurna Yojana র ফর্মে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কী কী তথ্য দিতে হবে? পরিবারের অন্যদের ব্যাঙ্ক ডিটেলসও দিতে হবে?

Annapurna Yojana Form : ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে মহিলাদের জন্য মাসিক দেড় হাজার টাকা বরাদ্দ ছিল। সরকার পরিবর্তনের পর সেই প্রকল্পের নাম বদলে হয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’।

‘অন্নপূর্ণা যোজনা’ ঘিরে বাড়ছে আগ্রহ। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী পাঁচ মহিলার হাতে প্রতীকীভাবে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল  Agnimitra Paul-সহ অন্যান্য মন্ত্রীরাও।এর আগে তৃণমূল আমলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে মহিলাদের জন্য মাসিক দেড় হাজার টাকা বরাদ্দ ছিল। সরকার পরিবর্তনের পর সেই প্রকল্পের নাম বদলে হয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’। টাকাও হয়েছে দ্বিগুণ। সরকারি সূত্রে খবর, অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে এই প্রকল্পে। আগামী তিন মাস ধরে প্রতি সাত দিন অন্তর অন্নপূর্ণা যোজনার তালিকা সংশোধন করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ফর্মে কী কী তথ্য চাওয়া হচ্ছে?

অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে আবেদনকারীর পাশাপাশি পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও চাওয়া হচ্ছে। মূলত Direct Benefit Transfer (DBT)-এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য এই তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

ফর্ম অনুযায়ী যেসব তথ্য দিতে হবে—

পরিবারের প্রধান (HOF)

  • ব্যাঙ্কের নাম
  • অ্যাকাউন্ট নম্বর
  • IFSC কোড

পরিবারের অন্যান্য প্রাপ্তবয়স্ক সদস্যদের ক্ষেত্রেও

  • ব্যাঙ্কের নাম
  • অ্যাকাউন্ট নম্বর
  • IFSC কোড

ফর্মে সদস্য ১, সদস্য ২, সদস্য ৩, সদস্য ৪ এবং সদস্য ৫ পর্যন্ত ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়ার জায়গা রাখা হয়েছে।

আধার-লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাধ্যতামূলক?

ফর্মে উল্লেখ রয়েছে, DBT ক্রেডিটের জন্য আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ যে অ্যাকাউন্টে সরকারি অনুদান যাবে, সেটি আধারের সঙ্গে সংযুক্ত থাকলে টাকা সরাসরি জমা পড়তে সুবিধা হবে।

সরকারি পেনশনভোগী কি না, জানতে চাওয়া হচ্ছে

ফর্মের ৬ নম্বর অংশে আবেদনকারীকে জানাতে বলা হয়েছে, পরিবারের কোনও সদস্য সরকারি পেনশন পান কি না।

সেখানে দুটি বিকল্প রাখা হয়েছে—

  • হ্যাঁ
  • না

যদি পরিবারের কেউ সরকারি পেনশনভোগী হন, তাহলে তাঁর সদস্য নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট পেনশন স্লিপও জমা দিতে বলা হয়েছে।

প্রশাসনিক মহলের মতে, একই পরিবারে সরকারি আর্থিক সুবিধা ইতিমধ্যেই মিলছে কি না, তা যাচাই করতেই এই তথ্য সংগ্রহ করা হচ্ছে।

GST-র আওতায় আছেন কি না, তাও জানাতে হবে

ফর্মের ৭ নম্বর অংশে জানতে চাওয়া হয়েছে, পরিবারের কোনও সদস্য GST-র অধীনে নিবন্ধিত কি না।

যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তাহলে দিতে হবে—

  • GSTIN নম্বর

সরকারি সূত্রের মতে, পরিবারের ব্যবসায়িক আর্থিক অবস্থা যাচাই করতেই GST সংক্রান্ত তথ্য নেওয়া হচ্ছে। কারণ GST-নিবন্ধিত ব্যবসা থাকলে পরিবারের আয় তুলনামূলক বেশি হতে পারে বলে প্রশাসনের ধারণা।

পরিবারের মোট বার্ষিক আয়ও উল্লেখ বাধ্যতামূলক

ফর্মের ৮ নম্বর অংশে পরিবারের মোট বার্ষিক আয় টাকায় লিখতে বলা হয়েছে।

অর্থাৎ আবেদনকারীকে জানাতে হবে—

  • পরিবারের মোট বাৎসরিক আয় কত
  • সেই আয় অঙ্কে উল্লেখ করতে হবে

আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল অ্যাপে ভুল তথ্য দিয়ে ফেলেছেন? কী করণীয়?



২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
News Live Update :বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget